তুমি কি অধ্যাপক স্পেংগলার এর সাথে একমত? মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত অধ্যাপক স্পেংগলারের বক্তব্যের সাথে আমি একমত। যা কিছু কোনো জনসমাজকে ঐক্যবন্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলে। জাতীয়তার অনেক উপাদান রয়েছে। তবে কোনো জনসমষ্টির মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টি ও জাতি গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান হলো ভাবগত ঐক্য। জাতীয়তা একটি মানসিক ধারণা। ভাষাগত বা বংশগত দিক থেকে ঐক্য বা মিল না থাকলেও কেবল ভাবগত ঐক্যের ভিত্তিতে কোনো জনসমষ্টির মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হতে পারে। তাই অধ্যাপক স্পেংগলার এর ওপর অত্যধিক গুরুত্বারোপ করেছেন। কোনো জনসমষ্টির মধ্যে এ ধরনের ঐক্য সৃষ্টি হলেই তারা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজে পরিণত হয়। জাতীয়তার মৌলিক উপাদান ভাবগত ঐক্য হলেও জাতীয়তাবোধ সৃষ্টির পেছনে উদ্দীপকে উল্লিখিত অন্য দুটি উপাদানের ভূমিকাও কম নয়। জার্মান দার্শনিক অধ্যাপক স্পেংগলার (Oswald Spengler)-এর মতে, জাতীয়তার উপাদান বংশগত বা ভাষাগত ঐক্য নয়; বরং তা ভাবগত ঐক্য। তবে বংশগত ও ভাষাগত ঐক্য মূলত ভাবগত ঐক্য সৃষ্টিতে সহায়তা করে। এর ফলে জনসমষ্টির মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়।উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, বংশগত ও ভাষাগত ঐক্য জাতীয়তার দুটি উপাদান হলেও জাতীয়তাবোধ সৃষ্টির পেছনে মূল উপাদান হিসেবে কাজ করে ভাবগত ঐক্য। বংশগত ও ভাষাগত ঐক্য মূলত ভাবগত ঐক্য সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবোধ সৃষ্টিতে সাহায্য করে। তাই উদ্দীপকে বর্ণিত অধ্যাপক স্পেংগলারের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি অধ্যাপক স্পেংগলার এর সাথে একমত? মতের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর