উদ্দীপকে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত জাতীয়তাবাদের ধারণা প্রতিফলিত হয়েছে। জাতীয়তাবাদ বলতে এক ধরনের গোষ্ঠী চেতনা বোঝায় অর্থাৎ, কোনো জাতির সদস্য হওয়ার বা এর প্রতি অনুরক্ত থাকার চেতনাকেই জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ এমন একটি মানসিক প্রবণতা ও ভাবপ্রবণতা, যা কোনো জনগোষ্ঠীকে অন্যদের থেকে পৃথক ভাবতে শিক্ষাদান করে। উদ্দীপকে দেখা যায়, 'জ' জনগোষ্ঠী দীর্ঘদিন একই অঞ্চলে বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যিক উৎসও এক। প্রতিবেশীদের সাথে যুদ্ধে পরাজিত হলে তাদের মধ্যে এক নেতার আবির্ভাব হয়। তিনি তাদের মধ্যে চেতনাবোধ জাগ্রত করেন যে, তারাই পৃথিবীর সেরা এবং বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণের অধিকারী। এই বিষয়গুলো জাতীয়তাবাদী চেতনাকেই নির্দেশ করে। কেননা, জাতীয়তাবাদ হলো কোনো একটি জনসমাজের মানসিক ও আত্মিক ঐক্যের সাথে স্বাধীন রাজনৈতিক চেতনা সম্পন্ন আদর্শ। মানুষের চেতনাগত ঐক্যই জাতীয়তাবাদের ভিত্তি, যা উদ্দীপকের 'জ' জনগোষ্ঠীর চিন্তার মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তাবাদ ধারণাটি প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর