তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত বিষয়টি বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক? তোমার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক বলে আমি মনে করি না। কারণ এতে উগ্র জাতীয়তাবাদী চেতনা প্রতিফলিত হয়েছে। জাতীয়তাবাদ এক ধরনের আদর্শগত চেতনা। কিন্তু, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং আবেগপ্রবণ দেশপ্রেমের আবরণে আবৃত করে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর স্বার্থে পরিণত হলে তা আর আদর্শগত জাতীয়তাবাদ থাকে না। তখন তা হয়ে ওঠে বিকৃত ও উগ্র জাতীয়তাবাদ, যা মানবসভ্যতার জন্য অগ্রহণযোগ্য । হিটলারের নেতৃত্বে জার্মানিতে এ ধরনের উগ্রজাতীয়তাবাদ গড়ে উঠেছিল। যার ফলে বিশ্ববাসীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা অবলোকন করতে হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'জ' জনগোষ্ঠীর রাষ্ট্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিবেশী দেশগুলোতে তীব্র আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এটি উগ্র ও বিকৃত জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। উগ্র জাতীয়তাবাদ সর্বদা গণতন্ত্র ও মানবতাবিরোধী। জাতীয়তাবাদ উগ্র হলে তখন যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয় এবং বিশ্বশান্তি হুমকির মুখে পড়ে। এছাড়া বিকৃত ও উগ্র জাতীয়তাবাদের কারণে অনেক সময় অর্থনৈতিক সংকট ও উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়। আর এ বিষয়গুলো কখনোই বিশ্বসভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, মানবিক আদর্শ বিবর্জিত জাতীয়তাবাদ মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনে । উগ্র জাতীয়তাবাদকে ধারণ করলে তা বিশ্বসভ্যতার জন্য ধ্বংসকারী বিষয়ে পরিণত হবে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা উগ্র জাতীয়তাবাদ বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক নয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত বিষয়টি বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক?…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর