উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল'- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেশপ্রেম ও জাতীয়তার ফসল— উক্তিটি যথার্থ। মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম মানুষের অন্তরে সদা বহমান। তবে বিশেষ বিশেষ সময়ে বা পরিস্থিতিতে তা উদ্বেলিত হয়ে ওঠে। আর জাতীয়তা হলো এক প্রকার মানসিক ধারণা; যা অন্য জনসমাজ থেকে কোনো একটি জনসমাজকে পৃথক করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে বলা হয়েছে, যা মূলত দেশপ্রেম ও জাতীয়তা থেকেই সৃষ্টি হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। এই জাতীয়তাবোধের ওপর ভিত্তি করেই সংঘটিত হয় বিভিন্ন আন্দোলন এবং তৈরি হয় প্রগাঢ় দেশপ্রেম। সবশেষে অর্জিত হয় স্বাধীনতা। বাঙালি জাতীয়তাবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত বাংলার জনগণ প্রতিটি আন্দোলনকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করেছে গঠন করেছে একটি নতুন জাতিরাষ্ট্র 'বাংলাদেশ।' পরিশেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের পেছনে মূল নিয়ামক দেশপ্রেম ও জাতীয়তাবাদ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল'- উক্তিটির যথার…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর