শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, আব্দুল জব্বারের মধ্যে জাতীয়তার ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, আব্দুল জব্বারের মধ্যে জাতীয়তার ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল। জাতীয়তা হচ্ছে এমন একটি মানসিক ধারণা যা কোনো জনসমষ্টিকে অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে। জাতীয়তার উপাদানসমূহের মধ্যে অন্যতম হলো ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য। উদ্দীপকে দেখা যায়, শিল্পী আব্দুল জব্বার মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন এবং যুদ্ধের জন্য টাকা সংগ্রহ করেছেন। তার মধ্যে ভাবগত ঐক্য এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য বিদ্যমান ছিল। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আলাদা মানসিকতারই বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের সাথে এসব বিষয়ে ঐক্য ছিল না বলেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ ভাবগতভাবে এক হয়েছে যার বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ। আব্দুল জব্বার সেই সব জনগণেরই একজন প্রতিনিধি। পরিশেষে বলা যায়, আমাদের মুক্তিযুদ্ধ ছিল সকল প্রকার বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ। তাই বলা যায়, আব্দুল জব্বারের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, আব্দুল জব্বারের মধ্যে জাতীয়তার ভাবগত, রাজনৈতিক ও অ…

উদ্দীপক

“সালাম সালাম হাজার সালাম” “তুমি কি দেখেছ কভু” – এরকম অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছিলেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা আব্দুল জব্বারের গান শুনে দেশকে হানাদার মুক্ত করেছিল। তাঁর গানের আবেগে আমরা বাংলাকে ভালোবেসেছি।” স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শব্দ সৈনিক গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের পথে প্রান্তরে সংগীত পরিবেশন করে যুদ্ধের জন্য প্রায় ১২ লাখ টাকা সংগ্রহ করে মুজিবনগর সরকারের ত্রাণ তহবিলে জমা দেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করেন ।

Barisal · 2019

উত্তর

জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন এক জনসমষ্টি যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। সাধারণত মানুষ যে স্থানে জন্মগ্রহণ করে সেখানকার পরিবেশ ও জনগোষ্ঠীকে সে আপন করে ভাবে বা জন্মস্থানকে আত্মার সাথে একাত্ম করে বাঁধে। দেশের মাটি, মানুষ, আবহাওয়া, সম্পদ সবকিছুর প্রতি গড়ে ওঠে তার আত্মার এক নিবিড় সম্পর্ক। সব মানুষকেই সে আপন করে নেয়। দেশের জন্য সে জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হয় না। সবার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সে নিজের করে নেয়, যা দেশপ্রেমের কারণে হয়। তাই বলা হয় দেশপ্রেম অন্যের বিপদকে নিজের মনে করতে শেখায়।

উত্তর

আব্দুল জব্বার মূলত দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উদ্দীপকে উল্লেখিত কাজগুলো করেছিলেন। দেশকে ভালোবাসা এবং আপন করে ভাবাই হলো দেশপ্রেম। দেশের উন্নতির জন্য দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে দেশপ্রেমের প্রকাশ ঘটে। দেশপ্রেম মনুষ্যত্বের পরিচায়ক। দেশপ্রেমিকরা দেশের জন্য, দেশের মর্যাদা রক্ষার জন্য আত্মোৎসর্গ করতেও পিছপা হন না। উদ্দীপকে দেখা যায়, আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম একজন শব্দ সৈনিক, যিনি গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের পথে প্রান্তরে সংগীত পরিবেশন করে যুদ্ধের জন্য প্রায় ১২ লাখ টাকা সংগ্রহ করে মুজিবনগর সরকারের ত্রাণ তহবিলে জমা দেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করেন । এ কাজগুলো শিল্পী আব্দুল জব্বারের দেশপ্রেমের চেতনাকেই প্রতিফলিত করে। কেননা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তিই নিজের স্বর্বস্ব বাজি রেখে দেশের মর্যাদা রক্ষায় কাজ করেন। তার কাছে দেশের স্বাধীনতা রক্ষা করাই সবচেয়ে বড় হয়ে ওঠে। তাই বলা যায়, আব্দুল জব্বার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই উদ্দীপকে উল্লেখিত কাজগুলো করেছিলেন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, আব্দুল জব্বারের মধ্যে জাতীয়তার ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল। জাতীয়তা হচ্ছে এমন একটি মানসিক ধারণা যা কোনো জনসমষ্টিকে অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে। জাতীয়তার উপাদানসমূহের মধ্যে অন্যতম হলো ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য। উদ্দীপকে দেখা যায়, শিল্পী আব্দুল জব্বার মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন এবং যুদ্ধের জন্য টাকা সংগ্রহ করেছেন। তার মধ্যে ভাবগত ঐক্য এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য বিদ্যমান ছিল। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আলাদা মানসিকতারই বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের সাথে এসব বিষয়ে ঐক্য ছিল না বলেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ ভাবগতভাবে এক হয়েছে যার বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ। আব্দুল জব্বার সেই সব জনগণেরই একজন প্রতিনিধি। পরিশেষে বলা যায়, আমাদের মুক্তিযুদ্ধ ছিল সকল প্রকার বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ। তাই বলা যায়, আব্দুল জব্বারের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।