দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভে কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভে ধর্মীয় ঐক্য কাজ করেছে।ধর্মীয় ঐক্য জাতীয়তার একটি উল্লেখযোগ্য উপাদান হিসেবে কাজ করে। প্রাচীন ও মধ্যযুগে ধর্মীয় ঐক্য জাতি গঠনের অন্যতম উপাদান বলে বিবেচিত হতো। জাতীয় ভাবধারা অক্ষুন্ন রাখতে ও তা জোরদার করতে ধর্মীয় ঐক্য সাহায্য করে। আবার একই ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের মধ্যে সহজেই ঐক্য গড়ে ওঠে। উদ্দীপকে দেখা যাচ্ছে, দক্ষিণ সুদানের অধিকাংশ জনগণই খ্রিষ্টান।তারা সুদান সরকারের নিকট আলাদা রাষ্ট্র গঠনের দাবি করে। অনেক দ্বন্দ্ব ও সংঘাত শেষে জাতিসংঘের উদ্যোগে যে গণভোট অনুষ্ঠিত হয় তাতে দক্ষিণ সুদানের আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে জনগণ মত দেয়। অবশেষে দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এখানে দেখা যাচ্ছে, কেবল ধর্মের ভিত্তিতেই দক্ষিণ সুদানের জনগণ নিজেদের একত্রিত করেছে এবং নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবি জাতিসংঘের মাধ্যমে আদায় করেছে। পরিশেষে বলা যায়, ধর্মের ঐক্য জাতীয়তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমনটি আমরা উদ্দীপকে দক্ষিণ সুদানের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেখতে পাই।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভে কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর