শেয়ারFacebookWhatsApp

কে প্রথম জাতীয়তার ধারণা দেন?

উত্তর: ম্যাকিয়াভেলি প্রথম জাতীয়তা ধারণা দেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কে প্রথম জাতীয়তার ধারণা দেন?

উদ্দীপক

"ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।"

Sylhet · 2022

উত্তর

ম্যাকিয়াভেলি প্রথম জাতীয়তা ধারণা দেন।

উত্তর

জাতি ও জাতীয়তার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, জাতি জাতীয়তা থেকে পৃথক। তারা বলেন, " জাতীয়তা হলো সে জনসমষ্টি যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। কিন্তু জাতি হচ্ছে সে জাতীয়তা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংঘটিত এবং যা স্বাধীনতা লাভ করেছে অথবা স্বাধীনতা লাভে আগ্রহী। " সুতরাং জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান থাকে,কিন্তু জাতীয়তার রাজনৈতিক সংগঠন অনুপস্থিত।জাতি হয় স্বাধীনতার সার্বভৌম, না হয় স্বাধীনতা সংগ্রামের লিপ্ত, কিন্তু জাতীয়তা এখনও সুসংগঠিত হয়নি। তার স্বাধীন নাও হতে পারে অথবা স্বাধীনতাকামী নাও হতে পারে।

উত্তর

বর্ণিত উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের দেশপ্রেম বিষয়টি মিল আছে। মাতৃভূমির প্রতি ভাবাবেগ,মমত্ববোধ ও অনুভূতি হলো দেশপ্রেম। এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবল ভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষা করার জন্য শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যে কোন স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরের শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন। উদ্দীপকে বর্ণিত কবিতাংশে দেশের প্রতি কবি গভীর ভাবাবেগ প্রকাশ পেয়েছে। " ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। "এরূপ বর্ণনার মাঝে দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজ মাতৃভূমিকেই বুকে ধারণ করে পরম আনন্দ লাভ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ধারণাটি হলো দেশ প্রেম। দেশপ্রেমের সাথে জাতীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং জাতীয়তা বোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্ম লগ্ন থেকে অনুভব করে, কেননা জন্ম সূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলিয়ান ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতে ও নাগরিকরা পিছুপা হন না। দেশপ্রেমে গড়ে ওঠে ঐক্যবোধ, যা জাতীয়তা বোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই।যেমন - বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হল ভাষা। আর বাংলা ভাষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমের সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়। তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাথা।
HSCCivics 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।