শেয়ারFacebookWhatsApp

Natus শব্দের অর্থ কী?

উত্তর: Natus শব্দের অর্থ জন্ম বা বংশ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

Natus শব্দের অর্থ কী?

উদ্দীপক

ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ মুসলিম রাষ্ট্র। পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ছিল। পূর্ব তিমুরের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান। নোবেল বিজয়ী জানানা গুসমাও- এর নেতৃত্বে এখনকার মানুষ স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করে। দীর্ঘ সংঘাত ও দ্বন্দ্ব শেষে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে।

Barisal · 2022

উত্তর

Natus শব্দের অর্থ জন্ম বা বংশ।

উত্তর

জাতীয়তাবোধকে সুদৃঢ় করে দেশপ্রেম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভূমিকা পালন করে থাকে। দেশ প্রেম জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। দেশের মাটি ও মানুষের একাত্ম করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম। জন্মসূত্রে জন্মভূমির সাথে মানুষের নাড়ির সংযোগ গড়ে ওঠে। একজন নাগরিকের জন্মভূমি থেকে বড় আর কিছুই নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুন্ঠাবোধ করে না। দেশপ্রেম মানুষের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে, যা জাতীয়তাবোধকে শক্তিশালী করে। আর এভাবে দেশ প্রেম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত পূর্ব তিমুরবাসীর মধ্যে জাতীয়তার ধর্মীয় ঐক্য উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধর্ম জাতীয়তা গঠনের অন্যতম উপাদান। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ধর্ম মানব সমাজকে যুগে যুগে ঐক্যবদ্ধ করার অনুপ্রেরণা দিয়েছে। একই ধরনের ধর্মীয় রীতি-নীতির অনুশীলন, একই ধরনের আধ্যাত্মিক চেতনা মানব সমাজের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে। ফলে একই ধর্মের অনুসারী ব্যক্তিগণ নিজেদেরকে ঐক্যবদ্ধ জনসমাজ হিসেবে এবং অন্যদেরকে পৃথক করে দেখে। উদ্দীপকের ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ মুসলিম রাষ্ট্র। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ছিল। পূর্ব তিমুরের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিষ্টান। নোবেল বিজয়ী জানানা গুসমাও- এর নেতৃত্বে এখানকার মানুষ স্বাধীন রাষ্ট্র গঠনে দাবি করে। দীর্ঘ সংঘাত ও দ্বন্দ্ব শেষে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে। এরূপ বর্ণনায় পূর্ব তিমুরকে স্বাধীন করতে জাতীয়তার ধর্মীয় ঐক্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। কারণ মুসলিম প্রধান ইন্দোনেশিয়ার একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল পূর্ব তিমুর। এরূপ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের মধ্যে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করে। যার মাধ্যমে তাদের মাঝে জাতীয়তাবোধের জন্ম নেয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উপাদানটিই অর্থাৎ ধর্মীয় উপাদানই জাতীয়তার একমাত্র উপাদান নয়।- উক্তিটি যথার্থ। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে। জাতীয়তা গঠনের স্থান, কাল ও পরিবেশের উপর ভিত্তি করে আরও বেশ কিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যখন কোন একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করে জাতির সৃষ্টিতে সহায়তা করে। ভৌগলিক ঐক্য জাতীয়তাবাদের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারিরা সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। এছাড়াও জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাব্বত্য ঐক্য। উত্তর ফলে জাতীয়তা বোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতির সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমস্যার্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া ভাষাগত ও সংস্কৃতিগত ঐক্য একটি জাতির মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। আলোচনা শেষে তাই বলা যায়, ধর্মীয় উপাদানে জাতীয়তা গঠনের একমাত্র উপাদান নয়। অন্যান্য উপাদানের একটি অথবা একাধিক মিলে জাতীয়তাবোধ সৃষ্টি হয়।
HSCCivics 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।