শেয়ারFacebookWhatsApp

দেশপ্রেম বলতে কী বোঝো?

উত্তর: দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা সদিচ্ছা।এককথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশ প্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দেশপ্রেম বলতে কী বোঝো?

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিম দুটি অঞ্চলে বিভক্ত। রাষ্ট্রটিতে পূর্বাঞ্চলে অধিকাংশ লোক বাস করে এবং তারা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু পশ্চিমাঞ্চলের শাসক গোষ্ঠী অন্য একটি ভাষাকে রাষ্ট্রটির একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়। পূর্বাঞ্চলের জনগণ এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানাই এবং আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়। অনেক ত্যাগ-তিতিক্ষা ও জীবনের বিনিময়ে অবশেষে পূর্বাঞ্চল স্বাধীনতা লাভ করে।

Sylhet · 2022

উত্তর

গণতন্ত্রের মূলমন্ত্র হলো- সাম্য, মৈত্র্য ও স্বাধীনতা।

উত্তর

দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা সদিচ্ছা।এককথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশ প্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের জাতীয়তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে পূর্বাঞ্চলের মানুষ সংগ্রাম করেছিল। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগলিক অবস্থান, ভাষা, সাহিত্য, আদর্শ, ঐতিহ্য, আচার ও রীতিনীতি দ্বারা ঐক্যবদ্ধ। আধুনিক পৌরনীতি ও সুশাসনে জাতীয়তা বলতে একটি মানসিক ব্যাপারকে নির্দেশ করে। জনগণের মানসিকতা থেকে জাতীয়তা উৎসারিত। জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি, যা সদস্য ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাধারা ও ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের পৃথক মনে করে। জাতীয়তার রাজনৈতিক সংগঠন থাকে না। জাতীয়তার রাজনৈতিক সচেতনতা আসলে এর দ্বারা রাজনৈতিক সংগঠন গড়ে তুলে জাতীয়তা জাতিতে পরিণত হয়। উদ্দীপকে 'ক' নামক রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিম দুটি অঞ্চলে বিভক্ত। রাষ্ট্রটিতে পূর্বাঞ্চলে অধিকাংশ লোক বাস করে এবং তারা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠী অন্য একটি ভাষাকে রাষ্ট্রটির একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়। পূর্বাঞ্চলের জনগণ এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানাই এবং আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়। অনেক ত্যাগ -তিতিক্ষা ও জীবনের বিনিময়ে অবশেষে পূর্বাঞ্চল স্বাধীনতা লাভ করে। এরূপ বর্ণনার মাধ্যমে 'ক' রাষ্ট্রের পূর্বাঞ্চলের জনগণের মাঝে জাতীয়তার যে পরিচয় তুলে ধরে তার মূল উপাদান ছিল ভাষা। আর এই ভাষার প্রতি একাত্মতাবোধ থেকে পূর্বাঞ্চলের জনগণ নিজেদের একাত্ম ভাবতে শেখে এবং আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জাতীয়তার উপাদানটি হলো ভাষাগত ঐক্য। পাঠ্যপুস্তক অনুযায়ী এটি ছাড়াও জাতীয়তার আরও অনেক উপাদান রয়েছে।একই স্বার্থ যেমন- অর্থনৈতিক, সামাজিক ও কুষ্টি কোনো দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে বসবাস করার প্রেরণা দেয়। জনগণের স্বার্থ যদি অভিন্ন হয় তবে তারা একত্রে কাজ করতে উদ্বুদ্ধ হয়।তারা নিজেদের ঐক্যবদ্ধ করে এবং নিজেদের স্বার্থ আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। জাতীয়তা গঠনে ও বিকাশে অন্যান্য উপাদানের সাথে রাজনৈতিক চেতনাও বিশেষ ভূমিকা রাখে। অন্য উপাদানগুলো জনগণের অন্তরে বদ্ধমূল করে তাদের মধ্যে প্রেরণা ও নিজেদের মতো বাঁচার স্বপ্ন রাজনৈতিক চেতনার মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। রাজনৈতিক চেতনা না থাকলে ভৌগোলিক অখন্ডতা, ধর্মীয় বা বংশগত ঐক্য, অর্থনৈতিক স্বার্থ বা ইতিহাস ও ঐতিহ্যগত উপাদানসমূহ কে জনমনে বদ্ধমূল করার কোনো উপায় বা পথ থাকে না। জাতীয়তার আরেকটি উপাদান হলোএকই আশা-আকাঙ্ক্ষা। এটি একই বংশ, ভাষা, ধর্ম এবং ঐতিহাসিক উপাদানের চেয়েও গুরুত্বপূর্ণ। এশিয়া, আফ্রিকার অনেক জাতি এ উপাদানের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। রাজনৈতিক লক্ষ্য নির্ধারিত হলে কোনো জাতি পূর্ণাঙ্গ জাতিতে পরিণত হয়। প্রকৃতপক্ষে একত্রে বাস করার আন্তরিক ইচ্ছা না থাকলেও অভিন্ন ভাষা, ধর্ম, সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদির কোনোটি মানবসমাজকে সৌহার্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারে না।উপরিয়ক্ত আলোচনা থেকে বলা যায়, জাতীয়তা গঠনে অনেক উপাদান একই সাথে ভূমিকা রাখে। তবে এগুলো জাতীয়তা গঠনের সমানভাবে গুরুত্বপূর্ণ নয়।
HSCCivics 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।