উদ্দীপকে ইউক্রেনের জনগণের মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। নিজ মাতৃভূমির প্রতি মানুষের আবেগ, অনুভূতি ও ভাবাবেগের নাম হলো দেশপ্রেম। দেশম দেশের মাটি ও মানুষকে একাত্ম করে মহৎ ও সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। দেশপ্রেম হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা। দেশে প্রচলিত আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা ও মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় রোধ প্রভৃতি দেশপ্রেমের বিভিন্ন প্রতিফলন। অতএব বলা যায়, দেশ প্রেম হচ্ছে দেশের উন্নয়নে দেশ রক্ষা এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। উদ্দীপকে শক্তিধর রাষ্ট্র ও রাশিয়ার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ইউক্রেনের জনগণ বীরের মত বিপ্লবীর ন্যায় দেশের স্বাধীনতা রক্ষার জন্য মরণপণ লড়াই করে যাচ্ছে এবং অনেকে শহীদ হচ্ছে, যা সর্বোচ্চ আত্মত্যাগ। দেশমাতৃকার জন্য এমন সর্বোচ্চ আত্মত্যাগ দেশপ্রেমী সর্বোচ্চ স্তরের প্রতিফলন। তাই নিঃসন্দেহে বলা যায়, ইউক্রেনের জনগণের মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।