উদ্দীপকে আহনাফ ইকবালের আচরণ যে অনুভূতি প্রকাশ পেয়েছে তার নাম হলো দেশপ্রেম। নিজ মাতৃভূমির প্রতি মর্মত্ববোধ আবেগ ও অনুভূতির নাম হলো স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তাই দেশের মাটি ও মানুষকে একান্ত করে ভাবার অনুভূতিই দেশপ্রেম। এটির জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এই শব্দটির সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তাহলে দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা। বর্তমানের দেশে প্রচলিত আইন কানুন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা ইত্যাদি দেশপ্রেমের অন্তর্ভুক্ত বিষয় বলে বিবেচিত হয়। উদ্দীপকে আহনাফ ইকবাল তার দেশ নিয়ে গর্ববোধ করেন। তিনি স্বদেশী পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহ দেন, যা দেশীয় অর্থনীতির উন্নয়নের সহায়ক। স্পষ্টত আহনাফ ইকবালের এ গর্ববোধ দেশীয় পণ্যে আগ্রহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় তার দেশের প্রতি অনুরাগমূলক ভাবাবেক, যা মূলত দেশপ্রেম।