শেয়ারFacebookWhatsApp

জাতীয়তা বলতে কী বোঝায়?

উত্তর: জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যায়ের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্যজন সমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতীয়তা বলতে কী বোঝায়?

উদ্দীপক

বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু নয় মাসের পাকিস্তানি বাহিনীর বর্বরতার ইতিহাস নয়, এতে দলীয় নেতাকর্মী ও মুক্তি সেনাদের বীরত্বের ইতিহাস বিশেষভাবে লক্ষণীয়। এর সাথে জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস।

Jessore · 2021

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম।

উত্তর

জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যায়ের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্যজন সমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।

উত্তর

উদ্দীপকে জাতীয়তার যে উৎপাদন টি পরিস্ফুটিত হয়েছে তা হলো -.ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য। একই জনসমাজে বসবাসকারী মানুষ যখন সুখ-দুঃখ, মান-অপমান, লাভ-লোকসান প্রভৃতি ক্ষেত্রে নিজেদের সমংসীদের মনে করে তখনই জাতীয়তা সৃষ্টি হয়। অভিন্ন প্রথা রীতি নীতি, ইতিহাস একই জয় পরাজয়ের গৌরব ও গ্লানি প্রভৃতি জনগণকে ঘনিষ্ঠ ঐক্য সূত্রে আবদ্ধ করে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি করে। এজন্য বার্নস মনে করেন, "রক্তের অভিন্নতা অপেক্ষায় একটি যৌথ স্মৃতি এক একটি যৌথ আদর্শ জাতি গঠনে অধিকতর সাহায্য করে।" উদ্দীপকে বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামে একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে। এতে বলা হয়েছে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দলীয় নেতাকর্মী ও মুক্তি সেনাদের বীরত্বের ইতিহাস। এতে আরো জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস। এসবের মাধ্যমে উদ্দীপকে মূলত একই বিজয়ের গৌরব, এতে সবার সম-অংশীদারিত্ব ও সুমন বিজয় অর্জনের ইতিহাসের দিকটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। আর এটি জাতীয়তার ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য উৎপাদনকে সুনির্দিষ্ট করেছে। সুতরাং উদ্দীপকে ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য নামক জাতীয়তা উপাদানটি পরিস্ফুটিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি তথা বাংলাদেশের স্বাধীনতা, দেশপ্রেম ও জাতীয়তার ফসল - উক্তিটি যথার্থ। উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আলোচিত হয়েছে। এ স্বাধীনতা অর্জনের পিছনে কাজ করেছে বাঙালি জাতীয়তা এবং অকৃত্রিম দেশপ্রেম। জাতীয়তা ও দেশপ্রেমের অকৃত্রিম চান বাঙালিকে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে। দেশপ্রেম মানুষের অন্তরে সদ্য বহমান। ১৯৫২ সালের মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে ছাত্র ও যুবক সমাজের যে মহান আত্মত্যাগ,তা হয়েছিল বাঙালির চেতনা থেকে। আমরা বাঙালি জনগণ আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য ১৯৫২ তে রক্তদান করেছি। স্বায়ত্ত শাসন অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছি। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১এর অসহযোগ আন্দোলনে প্রাণ দিয়েছে এবং সর্বশেষ স্বাধীনতার জন্য একাত্তরে প্রাণোৎসর্গ করেছি। দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য মা-বোন লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে। পরিশেষে বলা যায়,জাতীয়তা ও দেশপ্রেম বাঙালি জাতিকে একই সূত্রে গেঁথেছিল। তাদের মধ্যে সঞ্চার করেছিল স্বাধীনতা নামক সোনার হরিণ অর্জনে স্পৃহা। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় যেকোনো দেশের বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা দেশপ্রেম ও জাতীয়তার ফসল।
HSCCivics 1st PaperJessore 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।