শেয়ারFacebookWhatsApp

জাতি কী?

উত্তর: জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হতে চাইলে বা স্বাধীন হলে তাকে জাতি বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতি কী?

উদ্দীপক

কত বাংলাদেশের একজন নাগরিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির প্রথম ঐক্যবদ্ধতার সূত্রপাত সম্পর্কে সে জানে। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তার দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে ঢাকার রাজপথ। সৈকত জানে ভাষা আন্দোলনের চেতনাই স্বাধীনতার মূলমন্ত্র।

Chittagong · 2021

উত্তর

জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হতে চাইলে বা স্বাধীন হলে তাকে জাতি বলে।

উত্তর

বাংলার মুখ দেখেছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর - এটি দেশপ্রেমের গভীর অনুভূতি। দেশপ্রেম হলো এক ধরনের ভাবাবেগ, যা মাতৃভূমির প্রতি মানুষের মায়া, আবেগ ও অনুভূতিকে নির্দেশ করে। আলোচ্য বাক্যে বাংলার রূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে কবির অনুভূতি প্রকাশ হয়েছে। এ বাক্যে বলা হচ্ছে যে, বাংলার রূপ সৌন্দর্য একে মনমুগ্ধকর যে, এর সৌন্দর্য উপভোগ করার পর আর পৃথিবী সৌন্দর্য খোঁজার আগ্রহ বা প্রয়োজন নেই। অর্থাৎ বাংলার রূপ পৃথিবীর সবচেয়ে সুন্দর। আর বাংলা গ্রুপে এমন মনোমুগ্ধকর হওয়া ও গৌরব করাই হলো বাঙালির দেশপ্রেম।

উত্তর

উদ্দীপকে সৈকত জাতি গঠনে যে উপাদান সম্পর্কে জেনেছে তা হলো ভাষা। বাঙালি জাতি গঠনের মূল উৎপাদন হলো ভাষা। কেননা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। ভাষার জন্য সালাম, বরকত, রফিকসহ অনেকেই শাহাদাত বরণ করেন। এই চেতনায় পরবর্তীতে অধিক সুসংহত ও পরিচালিত হয়ে বাঙালিকে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। অর্থাৎ বাঙালি জাতিকে একাত্মতাবোধ করার মূলে ছিল ভাষা। জাতি গঠনের যতগুলো উপাদান শক্তিশালী ভূমিকা পালন করে ভাষা তার মধ্যে অন্যতম। ভাষার প্রতি মমত্ববোধ থেকে বাঙালিরা সংঘটিত হয়ে জাতি গঠন করে, যা উদ্দীপকে উল্লিখিত হয়েছে। আর তাই উদ্দীপকে সৈকত ভাষার দাবিতে রাজপথ রঞ্জিত হওয়া ও স্বাধীনতার মূল মন্ত্র হিসেবে ভাষাকে জেনেছে। সুতরাং বলা যায় উদ্দীপকের সৈকত জাতি গঠনের উপাদান ভাষা সম্পর্কে জেনেছি।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উদ্দীপকের সৈকতের জানা উপাদান ছাড়াও অন্যান্য উপাদান ভূমিকায় রেখেছে। উদ্দীপকে সৈকতের জানা ভাষা উপাদানটি আলোচিত হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আরো বিভিন্ন উপাদান প্রভাব রয়েছে। নিজে সেগুলো তুলে ধরা হলো- ভৌগলিক ঐক্য : বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ভৌগোলিক ঐক্যের ভূমিকা অগ্রগণ্য । পশ্চিম পাকিস্তানীদের থেকে পৃথক ভূখণ্ডে বসবাসরত বাঙালিরা নিজেদের স্বকীয়তা, অখন্ডতা ও ভৌগোলিক ঐক্যের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। ইতিহাস ও ঐতিহ্য : বাংলা অঞ্চলে বসবাসরত মানুষেরা দীর্ঘদিন অভিন্ন ইতিহাস ঐতিহ্যের চর্চা করেছে। ফলে সবার মাঝে সমজাতীয় অনুভূতি ও আবেগ বিদ্যমান ছিল, যা তাদের শোষণের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়। রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য : বাঙালিরা পশ্চিম পাকিস্তানীদের দ্বারা নির্যাতিত এবং অর্থনৈতিক দিক থেকে নিগৃহীত ও বঞ্চিত হয়ে আসছিল। ফলের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ও ভিন্ন আকাঙ্ক্ষা তাদের একাত্মতাবোধ সৃষ্টি করে। মানসিক, ভাবগত ও সংস্কৃতিক ঐক্য : বাঙালি জাতির অন্যতম মৌলিক উৎস হলো এদের গৃঢতম প্রবৃত্তি। এই প্রবৃত্তির বশে বাঙালি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, আচার অনুষ্ঠান প্রভৃতির ভিত্তিতে নিজেদের সঙ্গত ও পৃথক মনে করে। আর এসবের ভিত্তিতেই গড়ে ওঠে মানসিক ঐক্য, যা স্বাধীনতা অর্জনের সুপ্ত পাথের ছিল। বংশগত ঐক্য : বাঙালি বংশোদ্ভত হিসেবে নিজেদের স্বতন্ত্র মনে করা বাংলাদেশের স্বাধীনতা অজন তথা বাঙালি জাতি প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক। উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ উপাদান তথা ভাষা ছাড়াও আরো বেশ কিছু উপাদান রয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ও বাঙালি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSCCivics 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।