শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রনি কীসের কারণে স্বাধীনতা যুদ্ধে গিয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের রনির মধ্যে দেশপ্রেমের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছাকে দেশপ্রেম বলা হয়। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা সব কিছুই দেশপ্রেমের অংশ। দেশপ্রেম মানুষকে দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জাগিয়ে তোলে। তাই ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যেকোনো সংকটে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনার প্রতিফলন দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, রনি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিসর্জন দেশের মুক্তির লড়াইয়ে নিজেকে সঁপে দেয়। সুতরাং এটি স্পষ্ট যে, রনির মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের রনি কীসের কারণে স্বাধীনতা যুদ্ধে গিয়েছিল? ব্যাখ্যা করো।

উদ্দীপক

১৯৭১ সালের কথা। ২১ বছরের টগবগে মেধাবী তরুণ রনি। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এরই মধ্যে সে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই পাড়ি জমাবার কথা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে। এমন সময় বেজে উঠলো যুদ্ধের দামামা। রনি কী করবে! একদিকে বিদেশে উচ্চশিক্ষার হাতছানি, অন্যদিকে স্বাধীনতা যুদ্ধ। রনি শেষটাকেই বেছে নেয়। দেশ স্বাধীন হয়, কিন্তু রনির আর ফেরা হলো না।

ঢাকা কলেজ · 2024

উত্তর

Natus এর শাব্দিক অর্থ হলো 'BirthBirth^{\prime} বা 'জন্ম'।

উত্তর

ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। জাতীয়তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য। ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে ভাবের আদান-প্রদান হয়। অভিন্ন ভাষায় ভাবের আদান-প্রদান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অন্যতম উপায়। ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য বিভিন্ন বংশোদ্ভূত জনগণের মধ্যে একাত্মতার ভাব জাগ্রত করে। এভাবে ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য জাতীয়তাবোধ সৃষ্টি করে ।

উত্তর

উদ্দীপকের রনির মধ্যে দেশপ্রেমের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছাকে দেশপ্রেম বলা হয়। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা সব কিছুই দেশপ্রেমের অংশ। দেশপ্রেম মানুষকে দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জাগিয়ে তোলে। তাই ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যেকোনো সংকটে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনার প্রতিফলন দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, রনি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিসর্জন দেশের মুক্তির লড়াইয়ে নিজেকে সঁপে দেয়। সুতরাং এটি স্পষ্ট যে, রনির মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।

উত্তর

উদ্দীপকে রনির আত্মত্যাগ জাতি সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। লাখো মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হয়। তাদের এই আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। উদ্দীপকে দেখা যায়, বিদেশে উচ্চশিক্ষার সুযোগকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র দেশপ্রেমের কারণে রনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং শহিদ হয়। কোনো রকম প্রাপ্তির আশা ছাড়া শুধু দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল রনির মতো মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের এ ধরনের চরম ত্যাগের বিনিময়েই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে, রনির মতো যুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ তাদের আত্মত্যাগ জাতি সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।