উদ্দীপকের রনির আত্মত্যাগ জাতি সৃষ্টিতে যে ভূমিকা পালন করেছে তা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে রনির আত্মত্যাগ জাতি সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। লাখো মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হয়। তাদের এই আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। উদ্দীপকে দেখা যায়, বিদেশে উচ্চশিক্ষার সুযোগকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র দেশপ্রেমের কারণে রনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং শহিদ হয়। কোনো রকম প্রাপ্তির আশা ছাড়া শুধু দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল রনির মতো মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের এ ধরনের চরম ত্যাগের বিনিময়েই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে, রনির মতো যুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ তাদের আত্মত্যাগ জাতি সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রনির আত্মত্যাগ জাতি সৃষ্টিতে যে ভূমিকা পালন করেছে তা মূল্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর