জাতি গঠনে ভাষার গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখপূর্বক আলোচনা করো।
উত্তর: বাঙালি জাতি গঠনে ভাষার গুরুত্ব অপরিসীম। মূলত ভাষাই বাঙালি জাতিকে ঐক্যের আওতায় নিয়ে আসার প্রধান উপাদান । ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন । কোনো জনসমষ্টির সকল মানুষের ভাষা যদি একই হয় এবং তাদের সাহিত্যও যদি এক হয় তাহলে স্বভাবতই তারা নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য অনুভব করে এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এছাড়া একই জনসমষ্টির মধ্যে একই ধরনের আচরণ ও রীতিনীতি গড়ে উঠলে তারা নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র মনে করে। আচরণ ও রীতিনীতিগত এ ঐক্য জনসমষ্টিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। উদ্দীপকে এ বিষয়েরই বহিঃপ্রকাশ ঘটেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরও অনেকে তাদের জীবন উৎসর্গ করেন । ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতেই ভাষা আন্দোলন সংঘটিত হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা জীবন উৎসর্গ করে ভাষার দাবি প্রতিষ্ঠা করে। তাই বলা যায়, জাতি গঠনের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যই ভূমিকা রেখেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতি গঠনে ভাষার গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখপূর্বক আলোচনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর