শেয়ারFacebookWhatsApp

“বর্তমানে জাতি গঠনের উপাদান হিসেবে ধর্মের গুরুত্ব হ্রাস পাচ্ছে” – তোমার মতামত দাও।

উত্তর: বর্তমানে জাতি গঠনের পেছনে ধর্মের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রাচীন ও মধ্যযুগে ধর্মকে জাতি গঠনের প্রধান উপাদান হিসেবে মনে করা হতো। একই ধর্মে বিশ্বাসী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের মানসিকতা গড়ে ওঠে। মুসলিম জাতি ও ইহুদি জাতি মূলত ধর্মের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। গিলক্রিস্টের মতে, “ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল, সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য।” কিন্তু বর্তমানে জাতি গঠনে ধর্মের ওপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ধর্মের ওপর ভিত্তি করে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। কিন্তু ধর্মীয় ঐক্য পাকিস্তানের দুটি অংশকে একত্রিত রাখতে পারে নি। পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভৌগোলিক, মানসিক বা ভাবগত ঐক্য ছিল না। এজন্য শুধু ধর্মীয় ঐক্য পাকিস্তানকে অখণ্ড রাখতে পারে নি। একই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও বাংলাদেশি ও পাকিস্তানি নামে দুটি আলাদা জাতি সৃষ্টি হয়েছে। আরব রাষ্ট্রগুলো একই ধর্মের অনুসারী। কিন্তু সেখানেও ভিন্ন ভিন্ন জাতীয়তা বিরাজমান। সুতরাং বলা যায়, জাতি গঠনে ধর্মের ভূমিকা ক্রমশ হ্রাস পাচ্ছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

“বর্তমানে জাতি গঠনের উপাদান হিসেবে ধর্মের গুরুত্ব হ্রাস পাচ্ছে” – ত…

উদ্দীপক

ভাষা আন্দোলনে সৃষ্ট ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাকে বাঙালি জাতীয়তাবাদ বলা যায়। এই চেতনাই ছিল এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণা শক্তি। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি তার মূলে ছিল জাতীয়তাবাদী চেতনা।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

Natus শব্দের অর্থ 'BirthBirth^{\prime} বা জন্ম।

উত্তর

জাতীয়তার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রকে জাতি রাষ্ট্র বলে। সাধারণত 'এক জাতি এক রাষ্ট্র' তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রসমূহই জাতি রাষ্ট্র হিসেবে পরিচিত। ইতালিয়ান রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি জাতি রাষ্ট্র সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। বর্তমান ধারণা অনুযায়ী রাষ্ট্র গঠনের পূর্বে গড়ে ওঠে জাতীয়তাবাদ আর পরবর্তীতে এ জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রই হলো জাতি রাষ্ট্র। বর্তমান পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই হলো জাতি রাষ্ট্র।

উত্তর

বাঙালি জাতি গঠনে ভাষার গুরুত্ব অপরিসীম। মূলত ভাষাই বাঙালি জাতিকে ঐক্যের আওতায় নিয়ে আসার প্রধান উপাদান । ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন । কোনো জনসমষ্টির সকল মানুষের ভাষা যদি একই হয় এবং তাদের সাহিত্যও যদি এক হয় তাহলে স্বভাবতই তারা নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য অনুভব করে এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এছাড়া একই জনসমষ্টির মধ্যে একই ধরনের আচরণ ও রীতিনীতি গড়ে উঠলে তারা নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র মনে করে। আচরণ ও রীতিনীতিগত এ ঐক্য জনসমষ্টিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। উদ্দীপকে এ বিষয়েরই বহিঃপ্রকাশ ঘটেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরও অনেকে তাদের জীবন উৎসর্গ করেন । ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতেই ভাষা আন্দোলন সংঘটিত হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা জীবন উৎসর্গ করে ভাষার দাবি প্রতিষ্ঠা করে। তাই বলা যায়, জাতি গঠনের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যই ভূমিকা রেখেছে।

উত্তর

বর্তমানে জাতি গঠনের পেছনে ধর্মের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রাচীন ও মধ্যযুগে ধর্মকে জাতি গঠনের প্রধান উপাদান হিসেবে মনে করা হতো। একই ধর্মে বিশ্বাসী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের মানসিকতা গড়ে ওঠে। মুসলিম জাতি ও ইহুদি জাতি মূলত ধর্মের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। গিলক্রিস্টের মতে, “ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল, সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য।” কিন্তু বর্তমানে জাতি গঠনে ধর্মের ওপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ধর্মের ওপর ভিত্তি করে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। কিন্তু ধর্মীয় ঐক্য পাকিস্তানের দুটি অংশকে একত্রিত রাখতে পারে নি। পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভৌগোলিক, মানসিক বা ভাবগত ঐক্য ছিল না। এজন্য শুধু ধর্মীয় ঐক্য পাকিস্তানকে অখণ্ড রাখতে পারে নি। একই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও বাংলাদেশি ও পাকিস্তানি নামে দুটি আলাদা জাতি সৃষ্টি হয়েছে। আরব রাষ্ট্রগুলো একই ধর্মের অনুসারী। কিন্তু সেখানেও ভিন্ন ভিন্ন জাতীয়তা বিরাজমান। সুতরাং বলা যায়, জাতি গঠনে ধর্মের ভূমিকা ক্রমশ হ্রাস পাচ্ছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।