শেয়ারFacebookWhatsApp

জাতীয়তা বলতে কী বোঝায়?

উত্তর: জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যায়ের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্যজন সমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতীয়তা বলতে কী বোঝায়?

উদ্দীপক

সিরাজুল ইসলাম তার দেশ নিয়ে খুবই গর্ববোধ করেন। তিনি সবসময় স্বদেশী পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহ দেন। তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন।

Dhaka · 2021

উত্তর

জাতি হলো এমন এক রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যারা প্রকৃতগতভাবে ঐক্যবদ্ধ, স্বাধীনচেতা ও স্বাধীনতাকামী।

উত্তর

জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যায়ের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্যজন সমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।

উত্তর

সিরাজুল ইসলামের আচরণ যে অনুভূতির প্রকাশ পেয়েছে তার নাম হলো দেশ প্রেম। নিজ মাতৃভূমির প্রতি মর্মত্ত্ববোধ,আবেগ অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তাই দেশের মাটি ও মানুষকে একান্ত করে ভাবার অনুভূতি দেশপ্রেম। এটির জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেক। ইংরেজি Patriotism কে দেশ প্রেম প্রতি শব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এই শব্দটি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হল দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা। বর্তমানে দেশে প্রচলিত আইন কানুন মেনে চলা, দেশীয় পন্যকে প্রাধান্য দেওয়া। জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় রোধ, আইনের প্রতিশ্রদ্ধাশীল থাকা ইত্যাদি দেশপ্রেমের অন্তর্ভুক্ত বিষয় বলে বিবেচিত হয়। উদ্দীপকে সিরাজুল ইসলাম তার দেশ নিয়ে গর্ববোধ করেন। তিনি স্বদেশী পণ্য ব্যবহার করেন এবং অন্যদের তা করার জন্য উৎসাহ দেন, যা দেশীয় অর্থনীতির উন্নয়নের সহায়ক। এছাড়াও তিনি মানুষকে আইন মেনে চলা পরামর্শ দেন যা তার দেশের আইনের প্রতিশ্রদ্ধশীলতা প্রকাশ করে।স্পষ্টত,সিরাজুল ইসলামের এই গর্ববোধ, দেশীয় পণ্যের আগ্রহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তার দেশের প্রতি অনুরাগমূলকভাবে যা মূলত দেশপ্রেম। সুতরাং সিরাজুল ইসলামের আচরণে দেশপ্রেমের প্রকাশ পেয়েছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত বিষয় তথা দেশ প্রেমের উপর জাতীয় উন্নতি নির্ভরশীল। মাতৃভূমি বা দেশের প্রতি মর্মত্ববোধ বা ভালোবাসাই হলো দেশ প্রেম। এটি নাগরিকের একটি পবিত্র অনুভূতি। আর এর সাথে জড়িত রয়েছে দেশের সামগ্রিক উন্নতি। দেশ প্রেম দেশের উন্নয়নের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়ন নির্ভর করে দেশপ্রেমের উপর, কেননা এদের জনগণ হলো রাষ্ট্রের মূল। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা সম্পূর্ণ বিষয়টি প্রধানত দেশপ্রেম নির্ভর। জাতি দেশপ্রেমিক হলে তখন সবাই একই জাতীয়তাবাদের উদ্বুদ্ধ থেকে শৃংখল অশান্তি পূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হয়। আবার নাগরিক ও রাজনৈতিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তবে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সুনিশ্চিত। দেশ প্রেম থাকলে জাতীয় ঐক্য অর্জিত হয়। আর জাতীয় ঐক্যের মাধ্যমে কেবল ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড় নীতির প্রাধান্য দেওয়া সম্ভব হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক কখনো কর ফাঁকি দেয় না, দুর্নীতির আশ্রয় নেয় না, জাতীয় সম্পদ বিনষ্ট করে না। দেশপ্রেমে বলিয়ান মানুষ দেশের সবকিছুকেই নিজের ভেবে থাকে ফলে সে হয় বিনয়ী ও আদর্শিক যা জাতীয় উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেমে বলিয়ান হয়ে ১৯৭১ সালে বাংলাদেশের আপামর জনতা, দল,মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব মানচিত্র প্রতিষ্ঠিত হয়েছে লাল সবুজের বাংলাদেশ। আর তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয় তথা দেশপ্রেমের উপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল।
HSCCivics 1st PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।