শেয়ারFacebookWhatsApp

জাতি বলতে কী বোঝ?

উত্তর: ব্যুৎপত্তিগত অর্থে জাতি বলতে এক বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝায়। আধুনিককালে জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায়, যারা কতগুলো সাধারণ ঐক্যবোধে আবদ্ধ ও সংগঠিত। অর্থাৎ, আমরা জাতি বলতে সেই জনসমষ্টিকে বুঝি, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে বংশগত, ভাষাগত, বর্ণগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতি বলতে কী বোঝ?

উদ্দীপক

দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তুত সীন জনসভায় বলেন, ঐ বহিরাগত শাসক যত শক্তিশালী হোক না কেন আমরা তা ভয় করি না। আমরা এই ভূ-খণ্ডের ভূমিপুত্র। এই মাটি, ভাষা, সাহিত্য ও ঐতিহ্য আমাদের। হাজার বছর ধরে আমরা সুখে-দুঃখে একসাথে আছি আগামী দিনে জয় আমাদের নিশ্চিত।

Comilla · 2019

উত্তর

'NatioNatio^{\prime} বা 'NatusNatus^{\prime} শব্দের অর্থ হলো 'BirthBirth^{\prime} অর্থাৎ 'জন্ম'।

উত্তর

ব্যুৎপত্তিগত অর্থে জাতি বলতে এক বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝায়। আধুনিককালে জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায়, যারা কতগুলো সাধারণ ঐক্যবোধে আবদ্ধ ও সংগঠিত। অর্থাৎ, আমরা জাতি বলতে সেই জনসমষ্টিকে বুঝি, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে বংশগত, ভাষাগত, বর্ণগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে।

উত্তর

উদ্দীপকে জাতীয়তাবাদের ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদানকে ইঙ্গিত করা হয়েছে। জাতীয়তাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য একই ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করলে মানুষের মধ্যে গভীর দেশাত্মবোধ তৈরি হয়। ফলে জাতীয়তাবোধ গভীর হয়। উদ্দীপকে জাতীয়তাবাদের উপাদান হিসেবে এ ভৌগোলিক ঐক্যের ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তুত সীন বলেন, আমরা এই ভূখণ্ডের ভূমিপুত্র। ভূত সীনের এ বক্তব্য জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ উপাদান ভৌগোলিক ঐক্যকেই নির্দেশ করে। জাতীয়তাবাদের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাংস্কৃতিক ঐক্য। একই জনসমাজে বসবাসকারী মানুষ যখন সুখ-দুঃখ, মান-অপমান, লাভ-লোকসান প্রভৃতি ক্ষেত্রে নিজেদেরকে সম-অংশীদার বলে মনে করে তখন জাতীয়তার সৃষ্টি হয়। এছাড়া দীর্ঘদিন একই ভূখণ্ডে বসবাস করলে জনসমাজের মধ্যে ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি প্রভৃতির ক্ষেত্রে সমন্বয় সাধনের ফলে ঐতিহ্যগত ঐক্য গড়ে ওঠে। উদ্দীপকে জাতীয়তাবাদের এ সাংস্কৃতিক ঐক্যের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তুত সীন বলেন, এই ভাষা, সাহিত্য ও ঐতিহ্য আমাদের। হাজার বছর ধরে আমরা সুখে- দুঃখে একসাথে আছি। তুত সীনের এ বক্তব্যে জাতীয়তাবাদের সাংস্কৃতিক ঐক্যেরই বহিঃপ্রকাশ ঘটেছে।

উত্তর

ঘে উদ্দীপকে জাতীয়তাবাদের ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জাতীয়তাবাদ গঠনে এ দু'টি উপাদানের গুরুত্ব ব্যাপক। জাতীয়তা নির্ধারণে ভৌগোলিক বিষয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। একই ভাষা ও সংস্কৃতির মানুষও ভিন্ন ভিন্ন জাতীয়তায় উদ্বুদ্ধ হতে বা পরিচিত হতে পারে। যেমন— সব ইংরেজি ভাষাভাষী বা সব আরবি ভাষাভাষীর মানুষ একই জাতীয়তায় উদ্বুদ্ধ নয়। তারা ভৌগোলিক বা রাষ্ট্রীয় পরিচয়ে ভিন্ন ভিন্ন জাতীয়তায় উদ্বুদ্ধ হয়েছে। পৃথিবীর সব বাঙালি নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালি হলেও তাদের ভৌগোলিক বা "রাষ্ট্রিক জাতীয়তা ভিন্ন ভিন্ন। উদ্দীপকে উল্লেখিত জাতীয়তাবাদ গঠনের অপর উপাদানটি হলো সাংস্কৃতিক । ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ মানুষের মধ্যে একই জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। একই জনগোষ্ঠী যখন তাদের মধ্যে একই রীতিনীতি, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, চালচলন লক্ষ করা যায় তখন তাদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালি কৃষ্টি-লোকাচারের সাথে, সুফী দরবেশ প্রচলিত উদারপন্থি ইসলাম ধর্মের সংমিশ্রণে আমাদের বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা রক্তদান করেছি এবং স্বাধীনতার জন্য প্রাণোৎসর্গ করেছি। এজন্য আমাদের সংবিধানের নবম অনুচ্ছেদে স্পষ্ট করেই বলা হয়েছে। 'ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই জনগোষ্ঠীর ঐক্য বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।' উপরের আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, জাতীয়তাবাদ গঠনে উদ্দীপকে ইঙ্গিতকৃত ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।