উদ্দীপকে রাম, রহিম ও জনির কর্মকাণ্ডে দেশপ্রেম ধারণাটি ফুটে উঠেছে।
দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলে। দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলা, জাতীয় সম্পদের সুরক্ষা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। যাদের মধ্যে দেশপ্ৰেম রয়েছে তারা দেশের জন্য, দেশের মর্যাদা রক্ষার জন্য আত্মোৎসর্গ করতেও পিছপা হন না ।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের নাগরিক রাম, রহিম ও জনি ভিন্ন ধর্মাবলম্বী হলেও একই ভাষা ও সংস্কৃতি চর্চা করে। তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত করে। কারও মধ্যে দেশপ্রেম থাকলেই এরূপ কাজ করা সম্ভব। কেননা, দেশপ্রেমই শেখায় নিজের ক্ষুদ্রস্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থ রক্ষায় প্রাণপণ লড়াই করতে। দেশকে গড়ার প্রশ্নে নিজেকে বিলিয়ে দিতে। দেশপ্রেমে উদ্বেলিত হয়েই মানুষ দেশের প্রশ্নে নিজের জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না। তাই বলা যায়, উদ্দীপকে রাম, রহিম ও জনির কর্মকাণ্ডে দেশপ্রেম ধারণাটি ফুটে উঠেছে।