শেয়ারFacebookWhatsApp

কীভাবে জাতির উদ্ভব হয়?

উত্তর: মূলত জাতীয়তা থেকেই জাতির উদ্ভব হয় । জাতি হচ্ছে এমন এক জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষাগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান। জাতীয়তা একটি মানসিক ধারণা এবং এর মূর্ত রূপ হলো জাতি। কোনো জনসমষ্টি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক সংগঠনে সংগঠিত হলে জাতিতে পরিণত হয়। জাতি হয় স্বাধীন, না হয় স্বাধীনতাকামী। এভাবেই জাতির উদ্ভব হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কীভাবে জাতির উদ্ভব হয়?

উদ্দীপক

'ক' রাষ্ট্রের নাগরিক রাম রহিম, জনি ভিন্ন ধর্মাবলম্বী। তারা একই ভাষায় কথা বলে এবং অভিন্ন সংস্কৃতি চর্চা করে। ফলে তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত করে।

Dinajpur · 2019

উত্তর

জাতীয়তা হলো একটি মানসিক ধারণা, যা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে।

উত্তর

মূলত জাতীয়তা থেকেই জাতির উদ্ভব হয় । জাতি হচ্ছে এমন এক জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষাগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান। জাতীয়তা একটি মানসিক ধারণা এবং এর মূর্ত রূপ হলো জাতি। কোনো জনসমষ্টি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক সংগঠনে সংগঠিত হলে জাতিতে পরিণত হয়। জাতি হয় স্বাধীন, না হয় স্বাধীনতাকামী। এভাবেই জাতির উদ্ভব হয়।

উত্তর

উদ্দীপকে রাম, রহিম ও জনির কর্মকাণ্ডে দেশপ্রেম ধারণাটি ফুটে উঠেছে। দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলে। দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলা, জাতীয় সম্পদের সুরক্ষা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। যাদের মধ্যে দেশপ্ৰেম রয়েছে তারা দেশের জন্য, দেশের মর্যাদা রক্ষার জন্য আত্মোৎসর্গ করতেও পিছপা হন না । উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের নাগরিক রাম, রহিম ও জনি ভিন্ন ধর্মাবলম্বী হলেও একই ভাষা ও সংস্কৃতি চর্চা করে। তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত করে। কারও মধ্যে দেশপ্রেম থাকলেই এরূপ কাজ করা সম্ভব। কেননা, দেশপ্রেমই শেখায় নিজের ক্ষুদ্রস্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থ রক্ষায় প্রাণপণ লড়াই করতে। দেশকে গড়ার প্রশ্নে নিজেকে বিলিয়ে দিতে। দেশপ্রেমে উদ্বেলিত হয়েই মানুষ দেশের প্রশ্নে নিজের জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না। তাই বলা যায়, উদ্দীপকে রাম, রহিম ও জনির কর্মকাণ্ডে দেশপ্রেম ধারণাটি ফুটে উঠেছে।

উত্তর

জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলো অর্থাৎ, ভাষা ও সংস্কৃতিগত ঐক্যই যথেষ্ট নয়— কথাটি যথার্থ। জাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে নির্দেশ করে, যারা একই ভৌগোলিক সীমায় বসবাস করে এবং যাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যগত ও রাজনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। এসবের পাশাপাশি জাতি সৃষ্টিতে রাজনৈতিক সংগঠন অপরিহার্য। উদ্দীপকে জাতি সৃষ্টিতে রাম, রহিম ও জনির একই ভাষায় কথা বলা এবং অভিন্ন সংস্কৃতি চর্চার বিষয়টি বলা হয়েছে। এছাড়াও জাতি সৃষ্টিতে আরও কিছু উপাদান প্রয়োজন । যেমন— জাতি গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। ধর্মীয় ঐক্যও জাতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতির সৃষ্টি হয়েছে। ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্যও জাতি গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতি সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানসিক বা ভাবগত ঐক্য। এছাড়াও অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য, বংশগত ঐক্য প্রভৃতি উপাদান জাতি গঠনে ভূমিকা রাখে । পরিশেষে বলা যায়, জাতি সৃষ্টিতে উপরিউক্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এককভাবে কোনো উপাদানই জাতি সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে না। তাই বলা যায়, জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।
HSCCivics 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।