শেয়ারFacebookWhatsApp

Natus শব্দের অর্থ কী?

উত্তর: Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

Natus শব্দের অর্থ কী?

উদ্দীপক

'গ' রাষ্ট্রের নাগরিক হিমাংশু, জামিল, রনি ভিন্ন ধর্মাবলম্বী। তারা একই ভাষায় কথা বলে এবং অভিন্ন সংস্কৃতির চর্চা করে। তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরবর্তী সময়েও তারা নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত করে।

Mymensingh · 2021

উত্তর

Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।

উত্তর

জাতি বলতে একটি বিশেষ চেতনার দ্বারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সংঘটিত জনসমষ্টিকে বোঝায়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ তাদের জাতি বলে। একটি জাতির মধ্যে সাধারণত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। একটি জনসমাজ জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে পৌরনীতির দৃষ্টিকোণে তা জাতিতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকে হিমাংশু, জামিল ও রনি বিভিন্ন ধর্মের বিশ্বাসই হলেও দেশ প্রেমের বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে। দেশের প্রতি ভালোবাসা ও মর্মত্ববোধকে দেশপ্রেম বলে। দেশপ্রেম মানুষের স্বভাবগত প্রবৃত্তি। এ বিশাল পৃথিবীর যে ভূখণ্ডের মানুষ জন্ম নেয়, যে দেশের আলো, বাতাস, মাটি ও পানিতে সে বড় হয়, সেই মাটির প্রতি,সেদেশের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত একটি বিষয়।নিজের দেশের প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে দেশপ্রেমের উদ্ভব। আমাদের মাতৃভূমি আমাদেরকে মায়ের মতই আদর-মমতা দিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখে। তাই তারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী হয়েও সবাই একত্রে স্বাধীনতা যুদ্ধের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত করে। কারও মধ্যে দেশপ্রেম থাকলে এরূপ কাজ করা সম্ভব। কেননা, দেশপ্রেমই শেখায় নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থ রক্ষায় প্রাণপণ লড়াই করতে। তাই দেশকে ভালোবাসা, দেশের উন্নয়নে অবদান রাখা, দেশমাতৃকার জনসাধারণের জন্য কাজ করা প্রতিটি মানুষের দায়িত্ব। উদ্দীপকেও হিমাংশু, জামিল ও রনি বিভিন্ন ধর্মে বিশ্বাসী।তারা একই ভাষায় মনের ভাব প্রকাশ করে এবং অভিন্ন সাহিত্য ও সংস্কৃতি লালন করে। অঞ্চলটি স্বাধীনতা যুদ্ধে সকল ধর্ম বর্ণের জনগণ অংশগ্রহণ করে এবং পরাধীনতা হতে মুক্তি লাভ করে। স্বাধীনতা লাভের পরেও সকল শ্রেণীর জনগণ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে, যা দেশপ্রেমকেই নির্দেশ করে। তাই বলা যায় হিমাংশু, জামিল ও রনি বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও দেশপ্রেম বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।

উত্তর

জাতির সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদান গুলো তথা ভাষা ও সংস্কৃতিগত ঐক্য যথেষ্ট নয়। স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশ কিছু উপাদান কার্যকারী ভূমিকা পালন করে থাকে। যখন কোন একটি জনসমাজে অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবদ্ধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে জাতির সৃষ্টি তার সহায়তা করে। ভৌগলিক ঐক্য জাতীয়তাবাদের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারীরা সহজে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। ধর্মীয় ঐক্য ও জাতির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতি সৃষ্টি হয়েছে। এছাড়াও জাতির সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতীয় সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতি গত ঐক্য এবং সমস্যার্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।
HSCCivics 1st PaperMymensingh 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।