শেয়ারFacebookWhatsApp

সুশাসন কী?

উত্তর: সুশাসন হলো সেই শাসনব্যবস্থা যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, বাকস্বাধীনতা, আইনের অনুশাসন, জনঅংশগ্রহণ প্রভৃতি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসন কী?

উদ্দীপক

'ক' রাষ্ট্রে বহুভাষা ও নৃগোষ্ঠীর লোক বাস করে। তাদের মধ্যে স্বতন্ত্র থাকলেও রাষ্ট্রের পরিচয়ে পরিচিত হতে গর্ববোধ করে। অন্যদিকে 'খ' রাষ্ট্রের জনগণ একটিমাত্র ভাষার কথা বলে। তাদের সংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেও মিল রয়েছে। ধর্মীয় পার্থক্যকে দূরে সরিয়ে এই রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতা অর্জন করে।

Dinajpur · 2021

উত্তর

সুশাসন হলো সেই শাসনব্যবস্থা যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, বাকস্বাধীনতা, আইনের অনুশাসন, জনঅংশগ্রহণ প্রভৃতি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।

উত্তর

দেশ শাসন ব্যবস্থার জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থা এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ প্রত্যক্ষ বা বরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' রাষ্ট্র জাতীয়তা নির্ধারণের ভৌগলিক নীতি গ্রহণ করেছে। জাতীয়তা নির্ধারণে প্রধানত দুই ধরনের নীতি গ্রহণ করতে দেখা যায়।এগুলো হলো - সাংস্কৃতিক ও ভৌগলিক। জাতীয় ঐক্য সৃষ্টিতে ভাষা,সাহিত্য,সংস্কৃতি,নৃগোষ্ঠী প্রভৃতির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। জাতীয়তা নির্ধারণের ওপর নীতিটি হলো ভৌগোলিক বা রাষ্ট্রীক। একই ভাষা ও সংস্কৃতির মানুষও ভিন্ন জাতীয়তায় অদ্বুদ্ধ বা পরিচিত হতে পারে। যেমন -সব ইংরেজ ভাষাভাষী বা আরবি ভাষাভাষীর মানুষ একই জাতীয়তায় অদ্বুদ্ধ হয়েছে। তেমনি ভাবে পৃথিবীর সকল বাঙালি নৃতাত্ত্বিক ভাবে বাঙালি হলেও তাদের ভৌগোলিক বা রাষ্ট্রিক জাতীয়তা ভিন্ন ভিন্ন। উদ্দীপকেও তেমনি 'ক' দেশের প্রেক্ষিতে লক্ষণীয় যে, সেখানে বহু ভাষা ও নৃগোষ্ঠীর লোক বাস করে। তাদের মধ্যে ভাষাগত ও নৃগোষ্ঠীগত পার্থক্য থাকলেও তারা রাষ্ট্রের পরিচয় পরিচিত হতে গর্ববোধ করে। স্পষ্টত এক্ষেত্রে ব্যক্তিগত স্বতন্ত্রের উর্ধ্বে ভৌগোলিক সহাবস্থানে প্রাধান্য দেওয়ায় জাতীয়তা নির্ধারণের ভৌগোলিক নীতি গৃহীত হয়েছে। সুতরাং উদ্দীপকে 'ক' রাষ্ট্রে গৃহীত জাতীয়তা নির্ধারণ নীতিটি হলো ভৌগলিক।

উত্তর

উদ্দীপকে 'খ' রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদানটি হলো ভাষা। ভাষা জাতীয়তা গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন হলো ভাষা।অভিন্ন ভাষায় ভাবের আদান-প্রদান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অন্যতম উপাদান। যেমন - যখন কোন জনসমাজের অন্তর্গত প্রায় সবাই একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য সংস্কৃতিতে সমভাবে আকৃষ্ট হয় তখন তাদের মতো জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জাপান দার্শনিক ফিকটে মনে করতেন যে, জাতীয় ঐক্য সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। যদিও একথা সত্য যে একই ভাষাভাষী হওয়া সত্ত্বেও ইংরেজি, আরবি প্রকৃত ভাষাভাষীর বিভিন্ন জাতীয়তা গঠন করতে সক্ষম হয়নি বরং আধুনিক বিশ্বে ভৌগলিক সীমানায় জাতীয়তা নির্ধারণের প্রধান নির্দেশক হিসেবে চিহ্নিত হয়েছে। তথাপি বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল বাংলা ভাষাভিত্তিক জাতীয়তার মাধ্যমে। ১৯৫২ সালের রচিত হওয়া জাতীয়তাবাদের চেতনার ভিত্তিতেই পরবর্তীতে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এভাবে পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ গ্রহণের স্বাধীনতা লাবন নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পিছনে রয়েছে ভাষা নামক জাতীয়তার উপাদানটি। সুতরাং খ রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদান হিসেবে ভাষাকে অতি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হিসেবে মূল্যায়ন করা যায়।
HSCCivics 1st PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।