উদ্দীপকে আমার পঠিত জাতীয়তার ধারণা ফুটে উঠেছে।
জাতীয়তা এক ধরনের মানসিক অনুভূতি। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে, যারা একই ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, ধর্ম আদর্শ, ঐতিহ্য, আচার ও রীতিনীতি দ্বারা ঐক্যবদ্ধ। কোনো জনসমষ্টি যখন একই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে এবং নিজেদের মধ্যে ধর্মগত, কৃষ্টিগত ও ঐতিহ্যগত ঐক্যভাব প্রতিষ্ঠা করে তখন তাদের মধ্যে যে একাত্মবোধের জন্ম হয় তারই এক সাবলীল প্রকাশ হলো জাতীয়তা। এর সাথে রাজনেতিক সংগঠনের কোনো সম্পর্ক নেই।
উদ্দীপকে দেখা যায়, 'ফিলিস্তিন' জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে একই এলাকায় বসবাস করছে। তারা সবাই একই ধর্মের অনুসারী। তাদের মধ্যে প্রায় সবাই 'ইসরাইল' ভাষায় কথা বলে। তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে নি। এসব বিষয় জাতীয়তার বৈশিষ্ট্যকেই প্রতিফলিত করে। কেননা, জাতীয়তার সাথে রাজনৈতিক সংগঠনের কোনো সম্পর্ক নেই। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তার ধারণা ফুটে উঠেছে।