শেয়ারFacebookWhatsApp

বিকেন্দ্রীকরণ কী?

উত্তর: সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে বণ্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বিকেন্দ্রীকরণ কী?

উদ্দীপক

'জ' জনগোষ্ঠী দীর্ঘদিন একই অঞ্চলে বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যিক উৎসও এক। প্রতিবেশীদের সাথে এক যুদ্ধে তারা পরাজিত হয়। এক সময় তাদের মধ্যে এক নেতার আবির্ভাব হয়। তিনি প্রচার করেন 'জ' জনগোষ্ঠীই পৃথিবীর সেরা। তিনি তাদের মধ্যে তীব্র চেতনাবোধ জাগ্রত করেন এবং এ ধারণা প্রতিষ্ঠা করেন যে, তারাই বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের অধিকারী। কিছুদিন পর এ জনগোষ্ঠীর রাষ্ট্র তার প্রতিবেশী দেশগুলোতে তীব্র আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।

Chittagong · 2019

উত্তর

সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে বণ্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে।

উত্তর

পৌরনীতি ও সুশাসন এবং ভূগোলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। পৌরনীতি ও সুশাসন নাগরিক ও রাষ্ট্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে । আর ভূগোল কোনো ভূখণ্ডের ভূ-প্রকৃতি, কৃষিজ ও খনিজ সম্পদ, আবহাওয়া ও জলবায়ু প্রভৃতি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের বৈশিষ্ট্য অনেকাংশে তার ভূ-প্রকৃতির ওপর নির্ভর করে। তাছাড়া ভৌগোলিক অবস্থানের ওপর রাষ্ট্রের নিরাপত্তা বহুলাংশে নির্ভরশীল। অর্থাৎ, রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় ভূগোল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনীতির সাথেও ভূগোলের নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল একটি অপরটিকে সমৃদ্ধ করে।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত জাতীয়তাবাদের ধারণা প্রতিফলিত হয়েছে। জাতীয়তাবাদ বলতে এক ধরনের গোষ্ঠী চেতনা বোঝায় অর্থাৎ, কোনো জাতির সদস্য হওয়ার বা এর প্রতি অনুরক্ত থাকার চেতনাকেই জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ এমন একটি মানসিক প্রবণতা ও ভাবপ্রবণতা, যা কোনো জনগোষ্ঠীকে অন্যদের থেকে পৃথক ভাবতে শিক্ষাদান করে। উদ্দীপকে দেখা যায়, 'জ' জনগোষ্ঠী দীর্ঘদিন একই অঞ্চলে বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যিক উৎসও এক। প্রতিবেশীদের সাথে যুদ্ধে পরাজিত হলে তাদের মধ্যে এক নেতার আবির্ভাব হয়। তিনি তাদের মধ্যে চেতনাবোধ জাগ্রত করেন যে, তারাই পৃথিবীর সেরা এবং বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণের অধিকারী। এই বিষয়গুলো জাতীয়তাবাদী চেতনাকেই নির্দেশ করে। কেননা, জাতীয়তাবাদ হলো কোনো একটি জনসমাজের মানসিক ও আত্মিক ঐক্যের সাথে স্বাধীন রাজনৈতিক চেতনা সম্পন্ন আদর্শ। মানুষের চেতনাগত ঐক্যই জাতীয়তাবাদের ভিত্তি, যা উদ্দীপকের 'জ' জনগোষ্ঠীর চিন্তার মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তাবাদ ধারণাটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক বলে আমি মনে করি না। কারণ এতে উগ্র জাতীয়তাবাদী চেতনা প্রতিফলিত হয়েছে। জাতীয়তাবাদ এক ধরনের আদর্শগত চেতনা। কিন্তু, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং আবেগপ্রবণ দেশপ্রেমের আবরণে আবৃত করে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর স্বার্থে পরিণত হলে তা আর আদর্শগত জাতীয়তাবাদ থাকে না। তখন তা হয়ে ওঠে বিকৃত ও উগ্র জাতীয়তাবাদ, যা মানবসভ্যতার জন্য অগ্রহণযোগ্য । হিটলারের নেতৃত্বে জার্মানিতে এ ধরনের উগ্রজাতীয়তাবাদ গড়ে উঠেছিল। যার ফলে বিশ্ববাসীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা অবলোকন করতে হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'জ' জনগোষ্ঠীর রাষ্ট্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিবেশী দেশগুলোতে তীব্র আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এটি উগ্র ও বিকৃত জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। উগ্র জাতীয়তাবাদ সর্বদা গণতন্ত্র ও মানবতাবিরোধী। জাতীয়তাবাদ উগ্র হলে তখন যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয় এবং বিশ্বশান্তি হুমকির মুখে পড়ে। এছাড়া বিকৃত ও উগ্র জাতীয়তাবাদের কারণে অনেক সময় অর্থনৈতিক সংকট ও উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়। আর এ বিষয়গুলো কখনোই বিশ্বসভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, মানবিক আদর্শ বিবর্জিত জাতীয়তাবাদ মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনে । উগ্র জাতীয়তাবাদকে ধারণ করলে তা বিশ্বসভ্যতার জন্য ধ্বংসকারী বিষয়ে পরিণত হবে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা উগ্র জাতীয়তাবাদ বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক নয়।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।