পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক দেখাও।
উত্তর: পৌরনীতি ও সুশাসন এবং ভূগোলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। পৌরনীতি ও সুশাসন নাগরিক ও রাষ্ট্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে । আর ভূগোল কোনো ভূখণ্ডের ভূ-প্রকৃতি, কৃষিজ ও খনিজ সম্পদ, আবহাওয়া ও জলবায়ু প্রভৃতি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের বৈশিষ্ট্য অনেকাংশে তার ভূ-প্রকৃতির ওপর নির্ভর করে। তাছাড়া ভৌগোলিক অবস্থানের ওপর রাষ্ট্রের নিরাপত্তা বহুলাংশে নির্ভরশীল। অর্থাৎ, রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় ভূগোল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনীতির সাথেও ভূগোলের নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল একটি অপরটিকে সমৃদ্ধ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক দেখাও।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর