শেয়ারFacebookWhatsApp

জনগণ কেন আইন মান্য করে?

উত্তর: মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য আইন মান্য করে থাকে। আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হব্স (Thomas Hobbes), জেরেমি বেন্থাম ( Jeremy Bentham), জন অস্টিন (John Austin) প্রমুখ বলেন- 'মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে অভিযুক্ত হতে এবং শাস্তি পেতে হয়'। তাই ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে আইন মান্য করা উচিত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনগণ কেন আইন মান্য করে?

উদ্দীপক

বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু নয় মাসের পাকিস্তানি বাহিনীর বর্বরতার ইতিহাস নয়, এতে দলীয় নেতা-কর্মী ও মুক্তিসেনাদের বীরত্বের ইতিহাস বিশেষভাবে লক্ষণীয়। এর সাথে জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস।

Jessore · 2019

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ, অনুভূতি ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য আইন মান্য করে থাকে। আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হব্স (Thomas Hobbes), জেরেমি বেন্থাম ( Jeremy Bentham), জন অস্টিন (John Austin) প্রমুখ বলেন- 'মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে অভিযুক্ত হতে এবং শাস্তি পেতে হয়'। তাই ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে আইন মান্য করা উচিত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ইঙ্গিত করে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তান তথা পূর্ববাংলার ওপর বিভিন্নভাবে শোষণ করতে থাকে। বাঙালিরা পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের জয়লাভ, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন এবং ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে। ১৯৭০ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সুস্পর্ক রায় প্রদান করে। কিন্তু ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিরা ষড়যন্ত্র শুরু করে । ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে ব্যাপক গণহত্যা চালায়। শুরু হয় ৯ মাসব্যাপী বাংলাদেশের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রাম। বাংলাদেশের আপামর জনতা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গড়ে তোলে দুর্বার আন্দোলন। উদ্দীপকে বলা হয়েছে, বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু নয় মাসের পাকিস্তানি বর্বরতার ইতিহাস নয়, এতে দলীয় নেতাকর্মী ও মুক্তিসেনাদের বীরত্বের ইতিহাস বিশেষভাবে লক্ষণীয়। রয়েছে অনেক মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস। প্রকৃতপক্ষে, বাংলার মানুষের দেশপ্রেম ও প্রবল প্রতিরোধের কারণেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল নতুন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ— বাংলাদেশ। উদ্দীপকে এই বিষয়টিরই উল্লেখ রয়েছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেশপ্রেম ও জাতীয়তার ফসল— উক্তিটি যথার্থ। মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম মানুষের অন্তরে সদা বহমান। তবে বিশেষ বিশেষ সময়ে বা পরিস্থিতিতে তা উদ্বেলিত হয়ে ওঠে। আর জাতীয়তা হলো এক প্রকার মানসিক ধারণা; যা অন্য জনসমাজ থেকে কোনো একটি জনসমাজকে পৃথক করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে বলা হয়েছে, যা মূলত দেশপ্রেম ও জাতীয়তা থেকেই সৃষ্টি হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। এই জাতীয়তাবোধের ওপর ভিত্তি করেই সংঘটিত হয় বিভিন্ন আন্দোলন এবং তৈরি হয় প্রগাঢ় দেশপ্রেম। সবশেষে অর্জিত হয় স্বাধীনতা। বাঙালি জাতীয়তাবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত বাংলার জনগণ প্রতিটি আন্দোলনকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করেছে গঠন করেছে একটি নতুন জাতিরাষ্ট্র 'বাংলাদেশ।' পরিশেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের পেছনে মূল নিয়ামক দেশপ্রেম ও জাতীয়তাবাদ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল।
HSCCivics 1st PaperJessore 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।