হ্যাঁ, আমি মনে করি, আব্দুল জব্বারের মধ্যে জাতীয়তার ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল।
জাতীয়তা হচ্ছে এমন একটি মানসিক ধারণা যা কোনো জনসমষ্টিকে অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে। জাতীয়তার উপাদানসমূহের মধ্যে অন্যতম হলো ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য।
উদ্দীপকে দেখা যায়, শিল্পী আব্দুল জব্বার মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন এবং যুদ্ধের জন্য টাকা সংগ্রহ করেছেন। তার মধ্যে ভাবগত ঐক্য এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য বিদ্যমান ছিল। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আলাদা মানসিকতারই বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের সাথে এসব বিষয়ে ঐক্য ছিল না বলেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ ভাবগতভাবে এক হয়েছে যার বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ। আব্দুল জব্বার সেই সব জনগণেরই একজন প্রতিনিধি।
পরিশেষে বলা যায়, আমাদের মুক্তিযুদ্ধ ছিল সকল প্রকার বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ। তাই বলা যায়, আব্দুল জব্বারের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল।