শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আলোচিত জাতি ও জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে জাতি ও জাতীয়তার সম্পর্ক প্রতিফলিত হয়েছে।জাতি ও জাতীয়তা দুটি ভিন্নার্থক শব্দ হলেও উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে উভয়ই একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝায়। জাতীয়তা হলো জাতি গঠনের প্রাথমিক ধাপ। জাতি হলো জাতীয়তার সর্বোচ্চ ও' চূড়ান্ত পর্যায়। আর তাই জাতি ও জাতীয়তার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পাওয়া যায়। জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা, যার মূলে থাকে জাতীয়তাবাদ তথা জাতীয়তার মানসিক ধারণা। জাতি গঠনের জন্য প্রয়োজন হলো জাতীয়তাবোধ। ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতির ভিত্তিতে জাতীয়তাবোধ গঠিত হয়। আর জাতীয়তার এসব উপাদানের ভিত্তিতেই গড়ে ওঠে জাতি। আবার, জাতি ও জাতীয়তার মধ্যে বেশকিছু বৈসাদৃশ্যের সম্পর্ক রয়েছে। যেমন- জাতি সাংগঠনিকভাবে একটি স্বাধীন ও সার্বভৌম চেতনা। অন্যদিকে, জাতীয়তার কোনো সার্বভৌমত্ব নেই। জাতীয়তার কোনো রাজনৈতিক সংগঠন না থাকলেও জাতিতে রাজনৈতিক সংগঠন অপরিহার্য। আবার, জাতীয়তা বেশি সুসংহত না হলেও জাতি একটি সুসংহত ধারণা, যারা স্বাধীন বা স্বাধীনতা অর্জনের প্রচেষ্টায় লিপ্ত। জাতীয়তার ধারণা আধুনিককালে জন্ম নিলেও জাতির ধারণা প্রাচীনকালের। অতএব, জাতি ও জাতীয়তার মধ্যে ব্যাপক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের সম্পর্ক রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আলোচিত জাতি ও জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক নিরূপণ কর।

উদ্দীপক

উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে জাতি এ জাতীয়তা বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

কোনো জনসমষ্টি যখন একই ভাষা, সাহিত্য, ইতিহাস বা ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা মনে করে স্বাধীনতা অর্জন করে কিংবা চেষ্টা করে।

উত্তর

দেশপ্রেম জন্মভূমির জন্য মানুষের একধরনের অনুরাগময় ভাবাবেগ। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম। জন্মসূত্রেই জন্মভূমির সাথে মানুষের নাড়ির সংযোগ গড়ে ওঠে। জন্মভূমি থেকে বড় কিছুই নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। দেশপ্রেম মানুষের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে যা জাতীয়তাবোধকে শক্তিশালী করে।

উত্তর

উদ্দীপকে জাতি ও জাতীয়তার সম্পর্ক প্রতিফলিত হয়েছে।জাতি ও জাতীয়তা দুটি ভিন্নার্থক শব্দ হলেও উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে উভয়ই একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝায়। জাতীয়তা হলো জাতি গঠনের প্রাথমিক ধাপ। জাতি হলো জাতীয়তার সর্বোচ্চ ও' চূড়ান্ত পর্যায়। আর তাই জাতি ও জাতীয়তার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পাওয়া যায়। জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা, যার মূলে থাকে জাতীয়তাবাদ তথা জাতীয়তার মানসিক ধারণা। জাতি গঠনের জন্য প্রয়োজন হলো জাতীয়তাবোধ। ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতির ভিত্তিতে জাতীয়তাবোধ গঠিত হয়। আর জাতীয়তার এসব উপাদানের ভিত্তিতেই গড়ে ওঠে জাতি। আবার, জাতি ও জাতীয়তার মধ্যে বেশকিছু বৈসাদৃশ্যের সম্পর্ক রয়েছে। যেমন- জাতি সাংগঠনিকভাবে একটি স্বাধীন ও সার্বভৌম চেতনা। অন্যদিকে, জাতীয়তার কোনো সার্বভৌমত্ব নেই। জাতীয়তার কোনো রাজনৈতিক সংগঠন না থাকলেও জাতিতে রাজনৈতিক সংগঠন অপরিহার্য। আবার, জাতীয়তা বেশি সুসংহত না হলেও জাতি একটি সুসংহত ধারণা, যারা স্বাধীন বা স্বাধীনতা অর্জনের প্রচেষ্টায় লিপ্ত। জাতীয়তার ধারণা আধুনিককালে জন্ম নিলেও জাতির ধারণা প্রাচীনকালের। অতএব, জাতি ও জাতীয়তার মধ্যে ব্যাপক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের সম্পর্ক রয়েছে।

উত্তর

উদ্দীপকে জাতীয়তা গঠনের ভাষা উপাদানটি ছাড়াও জাতীয়তা গঠনে স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশকিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। তাছাড়া জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।আবার, জাতীয়তা গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। এটির গুরুত্ব এতই অধিক যে এর অভাবে অনেক জনসমষ্টি জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না এবং জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারে না। বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। বংশগত ঐক্য এমন এক সুদৃঢ় ঐক্যভাবে গড়ে তোলে যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। জাতীয়তার অপর একটি উপাদান হলো ধর্মীয় ঐক্য। জাতীয়তার ধারণার সৃষ্টি এবং তা জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য একটি শক্তিশালী ঐক্য হিসেবে কাজ করে। এটি জাতীয়তাবাদ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ উৎস। আবার, অর্থনৈতিক ঐক্যও মানুষকে জাতীয়তাবোধে অনুপ্রাণিত করে। কারণ জনগণের অর্থনৈতিক স্বার্থ এক ও অভিন্ন হলে তাদের মধ্যে সুদৃঢ় জাতীয়তার বন্ধন গড়ে ওঠে। জাতি সৃষ্টির জন্য রাজনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমস্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের উল্লিখিত ভাষা নামক উপাদান ছাড়াও জাতীয়তা গঠনের ক্ষেত্রে উল্লিখিত উপাদানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।