উদ্দীপকে আলোচিত ভাষা ছাড়া আর কী কী উপাদান একটি জাতি গঠনে থাকতে পারে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জাতীয়তা গঠনের ভাষা উপাদানটি ছাড়াও জাতীয়তা গঠনে স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশকিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। তাছাড়া জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।আবার, জাতীয়তা গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। এটির গুরুত্ব এতই অধিক যে এর অভাবে অনেক জনসমষ্টি জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না এবং জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারে না। বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। বংশগত ঐক্য এমন এক সুদৃঢ় ঐক্যভাবে গড়ে তোলে যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। জাতীয়তার অপর একটি উপাদান হলো ধর্মীয় ঐক্য। জাতীয়তার ধারণার সৃষ্টি এবং তা জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য একটি শক্তিশালী ঐক্য হিসেবে কাজ করে। এটি জাতীয়তাবাদ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ উৎস। আবার, অর্থনৈতিক ঐক্যও মানুষকে জাতীয়তাবোধে অনুপ্রাণিত করে। কারণ জনগণের অর্থনৈতিক স্বার্থ এক ও অভিন্ন হলে তাদের মধ্যে সুদৃঢ় জাতীয়তার বন্ধন গড়ে ওঠে। জাতি সৃষ্টির জন্য রাজনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমস্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের উল্লিখিত ভাষা নামক উপাদান ছাড়াও জাতীয়তা গঠনের ক্ষেত্রে উল্লিখিত উপাদানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত ভাষা ছাড়া আর কী কী উপাদান একটি জাতি গঠনে থাকতে পারে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর