উদ্দীপকে উল্লিখিত "একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে"- উক্তিটি কীসের পরিচয় বহন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত "একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা করে উক্তিটি জাতীয়তার পরিচয় বহন করে। জাতীয়তা হলো- এমন এক মানসিক অবস্থা যার প্রেক্ষিতে বিশেষ জনগোষ্ঠী অবশিষ্ট জনগোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা মনে করে। এই মানসিক অবস্থা সৃষ্টিতে সহায়তা করে ধর্মীয় কৃষ্টি, ঐতিহ্য ও রীতিনীতির ঐক্য। কোনো জনসমষ্টির মধ্যে অভিন্ন আচরণ ও রীতিনীতি গড়ে উঠলে তারা স্বাভাবিকভাবেই নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে স্বতন্ত্র ভারতে থাকে। এর ফলে ঐ জনগোষ্ঠীর মধ্যে সমজাতীয়তার মনোভাব গড়ে ওঠে। যেমন- বাংলাদেশে জনগোষ্ঠী তাদের আচরণ ও রীতিনীতিগত ঐক্যের কারণে যুক্ত পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। যেমনটি আমরা উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর ক্ষেত্রেও লক্ষ করি যে, উক্ত জনগোষ্ঠীর মধ্যে আচার-আচরণ ও রাজনৈতিক সাফল্যের সাদৃশ্য ছিল। তাই তারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা মনে করে এবং পরবর্তীতে তারা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। মূলত স্বাধীনতার দাবি বা স্বাধীনতার যুদ্ধের আগ পর্যন্ত ছিল জাতীয়তাবোধ এবং স্বাধীনতার পরপরই বাঙালি জাতিতে পরিণত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত "একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে …
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর