শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীকে তুমি যথার্থ জাতি বলে মনে কর কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীকে আমি যথার্থ জাতি বলে মনে করি না । জাতি একটি মূর্ত ও পরিপূর্ণ ধারণা। জাতি বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষাগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে । জাতির মধ্যে রাজনৈতিক চেতনা থাকে প্রবল । উদ্দীপকের 'ক' ভাষাভাষী কিছু জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বসবাস করলেও তারা নিজেদেরকে জাতি বলে মনে করে। এটি মূলত জাতীয়তার ধারণাকে নির্দেশ করে । কারণ তাদের মধ্যে একই ভৌগোলিক আবাস এবং রাজনৈতিক চেতনা নেই। জাতিতে পরিণত হওয়া মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করা। জাতি সার্বভৌম ও স্বাধীন হয়, না হয় স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকে। যদিও জাতীয়তা থেকেই জাতি উদ্ভূত হয়, কিন্তু জাতীয়তার রূপকেই জাতি বলা যায় না। এছাড়া একটি রাষ্ট্রে একাধিক জাতীয়তা থাকলেও জাতি কেবল একটিই থাকতে পারে। মোটকথা জাতীয়তা থেকে জাতিতে পরিণত হতে হলে রাজনৈতিক সংগঠন এবং স্বাধীন অথবা স্বাধীনতাকামী হওয়া আবশ্যক। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের “ক' ভাষাভাষী। জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা থাকলেও তাদের মধ্যে জাতি গঠনের মৌলিক শর্তগুলো পূরণ হয়নি। তাই বলা যায়, 'ক' ভাষাভাষী জনগোষ্ঠী যথার্থ জাতি নয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীকে তুমি যথার্থ জাতি বলে মনে কর কি? তোমার …

উদ্দীপক

'ক' ভাষাভাষী কিছু জনগোষ্ঠী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিক্ষিপ্তভাবে বসবাস করলেও তারা নিজেদের জাতি বলে মনে করে।

ভোলা সরকারি কলেজ · 2025

উত্তর

জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন এক জনসমষ্টি যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।

উত্তর

কতিপয় সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র যদি কোনো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে একটি ইউনিয়নে সংঘবদ্ধ হয়, তাহলে সেই ইউনিয়নকে বলে কনফেডারেশন। কনফেডারেশনভুক্ত রাষ্ট্রসমূহ সম্পূর্ণরূপে সার্বভৌম থাকে এবং কনফেডারেশনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহের জনগণের ওপর বাধ্যতামূলক হয় না। কনফেডারেশনভুক্ত প্রতিটি রাষ্ট্রের এমন ক্ষমতা থাকে, যাতে যখনই ইচ্ছা তখনই যেকোনো রাষ্ট্র কনফেডারেশন থেকে আলাদা বা মুক্ত হয়ে যেতে পারে। বলাবাহুল্য, কনফেডারেশন কোনো অর্থেই একটি একক রাষ্ট্র নয়। কনফেডারেশন গঠিত হয় প্রধানত পারস্পরিক সহযোগিতা এবং প্রতিরক্ষার স্বার্থে। উদাহরণস্বরূপ, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি ইত্যাদি কনফেডারেশনের কথা উল্লেখ করা যায়।

উত্তর

উদ্দীপকে জাতীয়তার ভৌগোলিক ঐক্য উপাদানের অনুপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট ভূ-খণ্ডে কোনো জনসমষ্টি যদি দীর্ঘদিন পাশাপাশি বসবাস করে তাহলে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ভাবের আদান-প্রদান সহজতর হয়। ফলে উক্ত ভূ-খণ্ডে বসবাসকারী জনসমাজের মধ্যে স্বাভাবিকভাবে ঐক্য গড়ে ওঠে। এ এলাকাকে উক্ত জনসমাজ মাতৃ বা পিতৃভূমি বলে মনে করে। এই মাতৃভূমি রক্ষা করার জন্য তারা জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না। উদ্দীপকে বর্ণিত 'ক' ভাষাভাষী জনগোষ্ঠী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিক্ষিপ্তভাবে বসবাস করে। অর্থাৎ তারা একই ভৌগোলিক সীমারেখায় বসবাস করে না। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তার ভৌগোলিক ঐক্য উপাদানটির অনুপস্থিতি লক্ষ করা যায়।

উত্তর

না, উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীকে আমি যথার্থ জাতি বলে মনে করি না । জাতি একটি মূর্ত ও পরিপূর্ণ ধারণা। জাতি বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষাগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে । জাতির মধ্যে রাজনৈতিক চেতনা থাকে প্রবল । উদ্দীপকের 'ক' ভাষাভাষী কিছু জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বসবাস করলেও তারা নিজেদেরকে জাতি বলে মনে করে। এটি মূলত জাতীয়তার ধারণাকে নির্দেশ করে । কারণ তাদের মধ্যে একই ভৌগোলিক আবাস এবং রাজনৈতিক চেতনা নেই। জাতিতে পরিণত হওয়া মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করা। জাতি সার্বভৌম ও স্বাধীন হয়, না হয় স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকে। যদিও জাতীয়তা থেকেই জাতি উদ্ভূত হয়, কিন্তু জাতীয়তার রূপকেই জাতি বলা যায় না। এছাড়া একটি রাষ্ট্রে একাধিক জাতীয়তা থাকলেও জাতি কেবল একটিই থাকতে পারে। মোটকথা জাতীয়তা থেকে জাতিতে পরিণত হতে হলে রাজনৈতিক সংগঠন এবং স্বাধীন অথবা স্বাধীনতাকামী হওয়া আবশ্যক। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের “ক' ভাষাভাষী। জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা থাকলেও তাদের মধ্যে জাতি গঠনের মৌলিক শর্তগুলো পূরণ হয়নি। তাই বলা যায়, 'ক' ভাষাভাষী জনগোষ্ঠী যথার্থ জাতি নয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।