শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মধ্যে কোন ধারণা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মধ্যে দেশপ্রেমের ধারণা ফুটে উঠেছে।এ বিশাল পৃথিবীর যে ভূখণ্ডে মানুষ জন্ম নেয়, যে দেশের আলো-বাতাস, মাটি ও পানিতে সে বড় হয়, সেই মাটির প্রতি, সেই দেশের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত একটি বিষয়। এ ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য গৌরবের বিষয়। উদ্দীপকে দেখা যায়, ফিলিস্তিনিরা নিজ ভূমি রক্ষা ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। আত্মবিসর্জন দিয়েও তারা দেশমাতৃকাকে হারাতে চায় না। এ বিষয়টি দেশপ্রেমকেই উপস্থাপন করে। দেশের উন্নয়নে, দেশরক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছাই হলো দেশপ্রেম। জাতীয়তাবোধ একটি জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে থাকে। প্রকৃত দেশপ্রেমিক জাতি দেশের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করে, দেশের প্রচলিত রীতিনীতি মেনে দেশের জন্য কাজ করে এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ আত্মত্যাগ করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেয় এবং দেশমাতৃকাকে মুক্ত করতে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলে। প্রত্যেক নাগরিকের অন্তরেই দেশপ্রেম গ্রথিত থাকে। নিজ মাতৃভূমি বা জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই দেশপ্রেমের উদ্ভব ঘটে থাকে যা ফিলিস্তিন জনগণের মাঝে লক্ষণীয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মধ্যে কোন ধারণা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফিলিস্তিনিরা দীর্ঘদিন যাবত নিজ ভূমি রক্ষা ও স্বাধীনতার জন্য দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করছে। ঐতিহাসিক পটভূমি, ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক কারণে তারা সংগ্রামরত। ইসরায়েলের নির্মম হামলা ও হত্যাযজ্ঞ সত্ত্বেও ফিলিস্তিনিরা দেশ মাতৃকার মুক্তির জন্য লড়াই করে চলেছে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

জাতীয়তা ধারণার প্রবক্তা হলেন ম্যাকিয়াভেলি।

উত্তর

রাজনৈতিক চেতনা মূলত রাজনৈতিক অনুভূতি। রাজনৈতিক চেতনা বলতে বুঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আদর্শ ও মূল্যবোধ যা সমাজ ও রাষ্ট্রের কাঠামো, ক্ষমতার বণ্টন এবং শাসনব্যবস্থার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব প্রকাশ করে। রাজনৈতিক অনুভূতি না থাকলে ধর্মীয় বা বংশগত ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা, ইতিহাস ও ঐতিহ্যগত উপাদানসমূহকে মানুষের হৃদয়ে বদ্ধমূল করার কোনো উপায় থাকে না। জাতীয়তা গঠনে ও বিকাশে রাজনৈতিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মধ্যে দেশপ্রেমের ধারণা ফুটে উঠেছে।এ বিশাল পৃথিবীর যে ভূখণ্ডে মানুষ জন্ম নেয়, যে দেশের আলো-বাতাস, মাটি ও পানিতে সে বড় হয়, সেই মাটির প্রতি, সেই দেশের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত একটি বিষয়। এ ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য গৌরবের বিষয়। উদ্দীপকে দেখা যায়, ফিলিস্তিনিরা নিজ ভূমি রক্ষা ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। আত্মবিসর্জন দিয়েও তারা দেশমাতৃকাকে হারাতে চায় না। এ বিষয়টি দেশপ্রেমকেই উপস্থাপন করে। দেশের উন্নয়নে, দেশরক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছাই হলো দেশপ্রেম। জাতীয়তাবোধ একটি জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে থাকে। প্রকৃত দেশপ্রেমিক জাতি দেশের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করে, দেশের প্রচলিত রীতিনীতি মেনে দেশের জন্য কাজ করে এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ আত্মত্যাগ করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেয় এবং দেশমাতৃকাকে মুক্ত করতে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলে। প্রত্যেক নাগরিকের অন্তরেই দেশপ্রেম গ্রথিত থাকে। নিজ মাতৃভূমি বা জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই দেশপ্রেমের উদ্ভব ঘটে থাকে যা ফিলিস্তিন জনগণের মাঝে লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে জাতীয়তার যে উপাদানটির ভূমিকা মুখ্য সেটি হলো ভৌগোলিক ঐক্য।কোনো একটি জনসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেসব উপাদান বিশেষ ভূমিকা পালন করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। এ উপাদানগুলো জাতীয় জনসমাজকে জাতি গঠনে সহায়তা করে থাকে। উদ্দীপকে ফিলিস্তিনিদের দেশাত্মবোধের দৃশ্যপট তুলে ধরা হয়েছে। নিজ ভূমি রক্ষার্থে ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য ইসরাইলীদের অত্যাচার সহ্য করেও ফিলিস্তিনিরা আত্মবিসর্জন দিতে প্রস্তুত। ভৌগোলিক ঐক্যই মূলত তাদের মাঝে ঐতিহাসিক, ভাষা ও সংস্কৃতিগত ঐক্য ইত্যাদির জন্ম দিয়েছে। ভৌগোলিক ঐক্য জাতীয়তাবোধের। এক অন্যতম উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারীরা খুব সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে। জাতীয়তার অন্যান্য উপাদান থাকা সত্ত্বেও শুধু ভৌগোলিক ঐক্যের অনুপস্থিতিতে কোনো জনগোষ্ঠী জাতি গঠন করতে পারে না। তাই এটি জাতীয়তার মুখ্য উপাদান। আবার প্রত্যেক জাতির অতীত স্মৃতি ও ঐতিহ্য তাদেরকে অনুপ্রাণিত করে। এ অনুপ্রেরণা জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। জাতীয়তাবোধের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। যখন কোনো জনসমাজে অধিকাংশ লোকের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি একই হয়, তখন তাদের মধ্যে এক সহজাত জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। একই সাহিত্য ও সংস্কৃতি মানুষের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে তোলে। অতএব দেখা যায় যে, জাতীয়তার ক্ষেত্রে বিভিন্ন উপাদান সক্রিয় ভূমিকা পালন করে। তবে ক্ষেত্র বিশেষে একেক উপাদান একেক জাতির জাতীয়তা সৃষ্টিতে মুখ্য ভূমিকা রাখে। আর উদ্দীপকের প্রেক্ষাপটে এ মুখ্য উপাদানটি হলো ভৌগোলিক ঐক্য।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।