ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটির ভূমিকা মুখ্য? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে জাতীয়তার যে উপাদানটির ভূমিকা মুখ্য সেটি হলো ভৌগোলিক ঐক্য।কোনো একটি জনসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেসব উপাদান বিশেষ ভূমিকা পালন করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। এ উপাদানগুলো জাতীয় জনসমাজকে জাতি গঠনে সহায়তা করে থাকে। উদ্দীপকে ফিলিস্তিনিদের দেশাত্মবোধের দৃশ্যপট তুলে ধরা হয়েছে। নিজ ভূমি রক্ষার্থে ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য ইসরাইলীদের অত্যাচার সহ্য করেও ফিলিস্তিনিরা আত্মবিসর্জন দিতে প্রস্তুত। ভৌগোলিক ঐক্যই মূলত তাদের মাঝে ঐতিহাসিক, ভাষা ও সংস্কৃতিগত ঐক্য ইত্যাদির জন্ম দিয়েছে। ভৌগোলিক ঐক্য জাতীয়তাবোধের। এক অন্যতম উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারীরা খুব সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে। জাতীয়তার অন্যান্য উপাদান থাকা সত্ত্বেও শুধু ভৌগোলিক ঐক্যের অনুপস্থিতিতে কোনো জনগোষ্ঠী জাতি গঠন করতে পারে না। তাই এটি জাতীয়তার মুখ্য উপাদান। আবার প্রত্যেক জাতির অতীত স্মৃতি ও ঐতিহ্য তাদেরকে অনুপ্রাণিত করে। এ অনুপ্রেরণা জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। জাতীয়তাবোধের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। যখন কোনো জনসমাজে অধিকাংশ লোকের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি একই হয়, তখন তাদের মধ্যে এক সহজাত জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। একই সাহিত্য ও সংস্কৃতি মানুষের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে তোলে। অতএব দেখা যায় যে, জাতীয়তার ক্ষেত্রে বিভিন্ন উপাদান সক্রিয় ভূমিকা পালন করে। তবে ক্ষেত্র বিশেষে একেক উপাদান একেক জাতির জাতীয়তা সৃষ্টিতে মুখ্য ভূমিকা রাখে। আর উদ্দীপকের প্রেক্ষাপটে এ মুখ্য উপাদানটি হলো ভৌগোলিক ঐক্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটির ভূমিকা মু…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর