উদ্দীপকে মোহাম্মদ আলীর মানসিক অনুভূতির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. দুর্জয়ের মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে। মাতৃভূমির প্রতি ভাবাবেগ, মমত্ববোধ ও অনুভূতিই হলো দেশপ্রেম।এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবলভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষার জন্য শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যেকোনো স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন।উদ্দীপকে বর্ণিত মি. দুর্জয়ের চরিত্রে দেশের প্রতি গভীর ভাবাবেগ প্রকাশ পেয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেও দেশের জাতীয় দিবসসমূহ উদ্যাপন করেন। যা দ্বারা দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজ মাতৃভূমিকেই বুকে ধারণ করে পরম আনন্দ লাভ করে।সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. দুর্জয়ের মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ পেয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মোহাম্মদ আলীর মানসিক অনুভূতির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বি…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর