উদ্দীপকে গাজার জনগণের মধ্যে কীসের বহিঃপ্রকাশ ঘটেছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে গাজার জনগণের মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে দেশপ্রেম বলতে বোঝায় দেশের কল্যাণে যিনি নিজেকে স্বেচ্ছাপ্রণোদিত বা স্বেচ্ছায় উৎসর্গ করতে পারে। মূলত দেশপ্রেম হচ্ছে নিজের দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এর দ্বারা পরিচিতি এবং এর কল্যাণের জন্য বিশেষ ভাবনা। দেশপ্রেমের মাধ্যমেই দেশের জনগণ দেশকে ভালোবাসতে শেখে এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পিছপা হয় না। উদ্দীপকে ইসরাইল গাজাবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গণহত্যা করছে। গাজার জনগণ বীরের মতো মাতৃভূমি রক্ষার্থে মরণপণ লড়াই করে যাচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে। এমন বিরূপ পরিস্থিতিতে প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য গাজাবাসীর এমন আত্মত্যাগ তাদের অকৃত্রিম দেশপ্রেমেরই বহিপ্রকাশ। কেননা মৃত্যুভয় যখন দেশের স্বার্থের চেয়ে তুচ্ছ হয়ে যায় তখনই দেশপ্রেম নামক ভালোবাসা বা মমত্ববোধ মানুষের মাঝে জাগ্রত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গাজার জনগণের মধ্যে কীসের বহিঃপ্রকাশ ঘটেছে তা বর্ণনা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর