ইসরাইলের এ গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃত কোন অধিকারের পরিপন্থি? বিশ্লেষণ কর।
উত্তর: ইসরাইলের এই গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃত মানবাধিকারে অধিকারের পরিপন্থি। মানবাধিকার শব্দটিকে বিশ্লেষণ করলে দাঁড়ায় মানুষের অধিকার। মানুষের অস্তিত্ব রক্ষা, সহজাত ক্ষমতার সৃজনশীল বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একান্তভাবে প্রয়োজনীয় কতিপয় অধিকার যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেগুলোই হলো মানবাধিকার। এগুলো এমন অধিকার, যা ব্যতীত মানুষ সত্যিকার মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে পারে না। উদ্দীপকে ইসরাইল গাজাবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, গণহত্যা করছে। এমন গণহত্যা জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বিরোধী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। কেননা, মানুষ জন্মগতভাবেই স্বাধীন। স্বাধীন সত্তা হিসেবে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে প্রত্যেক মানুষের রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। মানুষের মূল্য ও মর্যাদার সাথে সংশ্লিষ্ট এ অধিকারগুলো মানুষরূপে জন্মগ্রহণ করার কারণে তার জন্মগত অধিকার। মানবাধিকার কোনো দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয়। এ অধিকার সব দেশের সব কালের। জাতিসংঘের মানবাধিকার আইন অনুসারে প্রত্যেকেরই জীবনধারণ স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে। গৃহের নিরাপত্তা ও যোগাযোগের গোপনীয়তা রক্ষার অধিকার সকলের। কারও গৃহে বেআইনি হামলা ও কারও গোপনীয় যোগাযোগের ক্ষেত্রে হস্তক্ষেপ করা যাবে না। প্রত্যেকেই রাষ্ট্রের মধ্যে সর্বত্র চলাচল, নিজ দেশ ত্যাগ ও স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার পাবে (১২ ও ১৩নং ধারা অনুসারে)। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, ইসরাইলের এই গণহত্যা জাতিসংঘের স্বীকৃত মানবাধিকারের পরিপন্থি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ইসরাইলের এ গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃত কোন অধিকারের পরিপন্থি? বিশ্ল…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর