শেয়ারFacebookWhatsApp

উপরের ছকে কোন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে? তার সাথে জাতির বৈসাদৃশ্য নির্ণয় কর।

উত্তর: উপরের ছকে জাতীয়তা নামক প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে। জাতীয়তার সাথে জাতির অনেক বৈসাদৃশ্য রয়েছে।জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। আর জাতি হচ্ছে জাতীয়তার সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়। উভয় শব্দের উৎসগত অর্থ হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি। জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা, যেখানে জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনাসম্পন্ন।জাতীয়তা গঠনের জন্য কতকগুলো সাধারণ সূত্রের মিল থাকতে হয়; যেমন- ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি। অন্যদিকে, জাতি গঠনের জন্য প্রয়োজন জাতীয়তাবোধ। জাতীয়তা জনসমাজ ও মানসিক চেতনা বা ঐক্য থেকে গড়ে ওঠে। আর জাতি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ, রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা মিলে গড়ে ওঠে। জাতি হচ্ছে একটি সুসংহত ও স্বাধীন জনসমষ্টি। সাংগঠনিকভাবে জাতি স্বাধীন ও সার্বভৌম। কিন্তু জাতীয়তার মধ্যে কোনো সার্বভৌমত্ব নেই। কেননা জাতীয়তার ধারণায় উদ্বুদ্ধ জনসমষ্টি স্বাধীন হতে পারে, নাও হতে পারে। আর সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা অর্জন করা যায় না। জাতীয়তা এক ধরনের ঐক্যের অনুভূতি। জাতীয়তার রাজনৈতিক সংগঠন নেই। কিন্তু জাতি গঠনে রাজনৈতিক সংগঠন অপরিহার্য। জাতীয়তা খুব বেশি সুসংহত ও স্বাধীন নয়। কিন্তু জাতি খুব সুসংহত, স্বাধীন ও সার্বভৌম অথবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। জাতীয়তার উৎপত্তি আধুনিককালে। অন্যদিকে, জাতির ধারণা অনেক পুরানো। জাতীয়তা হচ্ছে প্রাথমিক অবস্থা আর জাতি হচ্ছে এর পরিণত রূপ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উপরের ছকে কোন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে? তার সাথে জাতির বৈসাদৃশ্য …

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর ও সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর লেখ :

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

লর্ড ব্রাইসের জাতির সংজ্ঞাটি হলো- জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা, যা স্বাধীন বা স্বাধীনতা অর্জনে চেষ্টারত।

উত্তর

দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশরক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এককথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।

উত্তর

উপরের ছকে জাতীয়তা নামক প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে। জাতীয়তার সাথে জাতির অনেক বৈসাদৃশ্য রয়েছে।জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। আর জাতি হচ্ছে জাতীয়তার সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়। উভয় শব্দের উৎসগত অর্থ হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি। জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা, যেখানে জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনাসম্পন্ন।জাতীয়তা গঠনের জন্য কতকগুলো সাধারণ সূত্রের মিল থাকতে হয়; যেমন- ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি। অন্যদিকে, জাতি গঠনের জন্য প্রয়োজন জাতীয়তাবোধ। জাতীয়তা জনসমাজ ও মানসিক চেতনা বা ঐক্য থেকে গড়ে ওঠে। আর জাতি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ, রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা মিলে গড়ে ওঠে। জাতি হচ্ছে একটি সুসংহত ও স্বাধীন জনসমষ্টি। সাংগঠনিকভাবে জাতি স্বাধীন ও সার্বভৌম। কিন্তু জাতীয়তার মধ্যে কোনো সার্বভৌমত্ব নেই। কেননা জাতীয়তার ধারণায় উদ্বুদ্ধ জনসমষ্টি স্বাধীন হতে পারে, নাও হতে পারে। আর সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা অর্জন করা যায় না। জাতীয়তা এক ধরনের ঐক্যের অনুভূতি। জাতীয়তার রাজনৈতিক সংগঠন নেই। কিন্তু জাতি গঠনে রাজনৈতিক সংগঠন অপরিহার্য। জাতীয়তা খুব বেশি সুসংহত ও স্বাধীন নয়। কিন্তু জাতি খুব সুসংহত, স্বাধীন ও সার্বভৌম অথবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। জাতীয়তার উৎপত্তি আধুনিককালে। অন্যদিকে, জাতির ধারণা অনেক পুরানো। জাতীয়তা হচ্ছে প্রাথমিক অবস্থা আর জাতি হচ্ছে এর পরিণত রূপ।

উত্তর

"উপরের উল্লিখিত বিষয়গুলোর সন্নিবেশের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি"- উক্তিটির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো মূলত জাতীয়তার উপাদান। এসব উপাদানসমূহ আমাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছে। বাঙালির এ জাতীয়তাবোধ অতি সুপ্রাচীন। বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৫২ সালে ধর্ম, ভাষা, পাহাড়ি, বাঙালি ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে বাঙালি জাতীয়তাবোধের মোহনায় এক হয়ে যায়।'এরপর আমাদের আর পিছনে তাকাতে হয়নি। পশ্চিমা শাসক শোষকদের কূটকৌশলের সাথে পাল্লা দিয়ে সুদৃঢ় হয়েছে আমাদের জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধে উদ্বেলিত জনগণ একপর্যায়ে বাঁচার মতো বাঁচতে ও স্বাধীনতার স্বপ্নে উদ্বেলিত হতে থাকে পূর্ব বাংলার জনগণ এবং উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে যখন স্বাধীনতার ঘোষণা আসে তখনি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে শেখে এবং অপ্রতিরোধ্য বাঙালি জাতিতে পরিণত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালির জাতীয় অপ্রতিরোধ্য বীরত্ব সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখতে থাকে। মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে আনতে সর্বস্তরের বাঙালি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ বীরের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।আলোচনার শেষে বলা যায়, আমাদের স্বাধীনতা অর্জনে হাজার বছরের লালিত জাতীয়তাবাদ আমাদেরকে সাহাস ও শক্তি যুগিয়েছিল। তাই "উপরের বিষয়গুলো সন্নিবেশনের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি"- উক্তিটি যথার্থ এবং অতিদর্শন সমৃদ্ধ বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।