“উপরের বিষয়গুলোর সন্নিবেশের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি।"-উক্তিটি সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: "উপরের উল্লিখিত বিষয়গুলোর সন্নিবেশের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি"- উক্তিটির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো মূলত জাতীয়তার উপাদান। এসব উপাদানসমূহ আমাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছে। বাঙালির এ জাতীয়তাবোধ অতি সুপ্রাচীন। বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৫২ সালে ধর্ম, ভাষা, পাহাড়ি, বাঙালি ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে বাঙালি জাতীয়তাবোধের মোহনায় এক হয়ে যায়।'এরপর আমাদের আর পিছনে তাকাতে হয়নি। পশ্চিমা শাসক শোষকদের কূটকৌশলের সাথে পাল্লা দিয়ে সুদৃঢ় হয়েছে আমাদের জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধে উদ্বেলিত জনগণ একপর্যায়ে বাঁচার মতো বাঁচতে ও স্বাধীনতার স্বপ্নে উদ্বেলিত হতে থাকে পূর্ব বাংলার জনগণ এবং উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে যখন স্বাধীনতার ঘোষণা আসে তখনি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে শেখে এবং অপ্রতিরোধ্য বাঙালি জাতিতে পরিণত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালির জাতীয় অপ্রতিরোধ্য বীরত্ব সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখতে থাকে। মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে আনতে সর্বস্তরের বাঙালি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ বীরের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।আলোচনার শেষে বলা যায়, আমাদের স্বাধীনতা অর্জনে হাজার বছরের লালিত জাতীয়তাবাদ আমাদেরকে সাহাস ও শক্তি যুগিয়েছিল। তাই "উপরের বিষয়গুলো সন্নিবেশনের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি"- উক্তিটি যথার্থ এবং অতিদর্শন সমৃদ্ধ বলে আমি মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
“উপরের বিষয়গুলোর সন্নিবেশের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ক…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর