শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাতীয়তার যে উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাতীয়তার যে উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে তা হলো ভাষাগত ঐক্য। সাধারণভাবে জাতীয়তা বলতে রাজনৈতিক চেতনাসম্পন্ন এমন জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, আদর্শ ঐতিহ্য, আচার ও রীতিনীতি দ্বারা ঐক্যবদ্ধ। উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের বাংলাভাষী জনগোষ্ঠীর কথা বলা হয়েছে তারা বাংলাদেশি বাঙালি যারা অনুরূপভাবে গঠিত পাকিস্তানি ভিন্নভাষী জনসমষ্টি থেকে আলাদা মনে করত। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, আচার ও রীতিনীতির ধারক ও বাহক। যখন একটি জনগোষ্ঠী একই ভাষায় কথা বলে, তখন তারা একই ধরনের সাহিত্য, সংগীত, শিল্পকলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে পরিচিত হয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করে যা জাতীয়তাবোধকে আরও দৃঢ় করে। ভাষাগত ঐক্য একটি জাতিকে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে। বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠীর ভাষার মাধ্যমে তাদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল। ভাষার এই ঐক্য তাদের মধ্যে একটি আত্মপরিচয় ও স্বাতন্ত্র্যবোধ জাগিয়ে তোলে, যা তাদেরকে একটি আলাদা জাতি হিসেবে একত্রিত হতে উৎসাহিত করে। এই ঐক্যই স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জাতীয়তার যে উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

ভারতীয় উপমহাদেশে এমন এক জনগোষ্ঠী ছিল, যারা বাংলা ভাষার মাধ্যমে নিজেদের ভাব প্রকাশ করত। তাদের মধ্যে আচার-আচরণ, রীতিনীতির সাদৃশ্য ছিল। তাই তারা নিজেদের অনুরূপভাবে গঠিত জনসমষ্টি থেকে আলাদা মনে করত। পরবর্তীকালে উক্ত জনগোষ্ঠী এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

জাতি বলতে একটি বিশেষ চেতনার দ্বারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সংঘটিত জনসমষ্টিকে বোঝায়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, কৃষ্টি এবং ঐতিহ্য বন্ধনে আবদ্ধ তাদের জাতি বলে। একটি জাতির মধ্যে সাধারণত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। একটি জনসমাজ জাতীয়তা বোধের উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে পৌরনীতির দৃষ্টিকোণে তা জাতিতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকে জাতীয়তার যে উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে তা হলো ভাষাগত ঐক্য। সাধারণভাবে জাতীয়তা বলতে রাজনৈতিক চেতনাসম্পন্ন এমন জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, আদর্শ ঐতিহ্য, আচার ও রীতিনীতি দ্বারা ঐক্যবদ্ধ। উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের বাংলাভাষী জনগোষ্ঠীর কথা বলা হয়েছে তারা বাংলাদেশি বাঙালি যারা অনুরূপভাবে গঠিত পাকিস্তানি ভিন্নভাষী জনসমষ্টি থেকে আলাদা মনে করত। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, আচার ও রীতিনীতির ধারক ও বাহক। যখন একটি জনগোষ্ঠী একই ভাষায় কথা বলে, তখন তারা একই ধরনের সাহিত্য, সংগীত, শিল্পকলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে পরিচিত হয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করে যা জাতীয়তাবোধকে আরও দৃঢ় করে। ভাষাগত ঐক্য একটি জাতিকে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে। বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠীর ভাষার মাধ্যমে তাদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল। ভাষার এই ঐক্য তাদের মধ্যে একটি আত্মপরিচয় ও স্বাতন্ত্র্যবোধ জাগিয়ে তোলে, যা তাদেরকে একটি আলাদা জাতি হিসেবে একত্রিত হতে উৎসাহিত করে। এই ঐক্যই স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে।

উত্তর

'জাতি গঠনের ক্ষেত্রে উক্ত উপাদানটি একমাত্র উপাদান নয়'-মন্তব্যটির সাথে আমি একমত। উদ্দীপকে জাতি গঠনের ক্ষেত্রে ভাষাগত ঐক্যের বিষয়টিকে মুখ্য হিসেবে দেখানো হয়েছে যা জাতি গঠনের ক্ষেত্রে একমাত্র উপাদান নয়। জাতি গঠনের ক্ষেত্রে প্রয়োজন হয় সংঘবদ্ধ একটি রাজনৈতিক জনসমষ্টি যারা নিজেদেরকে অন্য জাতিগোষ্ঠীর থেকে আলাদা মনে করে। এই জাতিগোষ্ঠীর ধারণা সংহত করতে বংশ, ভৌগোলিক অবস্থান, আদর্শ, ধর্ম, ঐতিহ্য, আচার ও রীতিনীতি প্রভৃতি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো জনসমষ্টি যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে, তখন তাদের মধ্যে একটি আঞ্চলিক সংস্কৃতি ও জীবনযাত্রা গড়ে ওঠে যা তাদের মধ্যে পারস্পরিক নির্রশীলতা ও একাত্মতা সৃষ্টি করে। এটা কালক্রমে জাতি গঠনের দিকে ধাবিত করে। যারা একই ধরনের রাজনৈতিক বন্ধনে দীর্ঘদিন ধরে আবদ্ধ থাকে তাদের ভেতরে স্বভাবগতভাবে এক ধরনের ঐক্যবোধের সৃষ্টি হয়। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যই মুখ্য ভূমিকা পালন করে জাতি গঠনের ক্ষেত্রে। গ্রেট ব্রিটেনের অঙ্গরাজ্যগুলো একই জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক ঐক্যের বদৌলতে। ধর্মীয় ঐক্যও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীন ও মধ্যযুগে ধর্মই জাতি গঠনের অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচিত হতো। ১৯৪৭ সালের ভারত বিভক্তিতে ধর্ম মুখ্য ভূমিকা পালন করেছিল। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যও জাতীয়তাবোধ সৃষ্টিতে সহায়তা করে। একটি জনগোষ্ঠীর অতীত স্মৃতি ও ঐতিহ্য তাদেরকে অনুপ্রাণিত করে, তাদের সংগ্রাম, ঐতিহ্য ও বীরত্বগাঁথা অন্যদের থেকে নিজেদের আলাদা করতে মুখ্য ভূমিকা রাখে। এছাড়া বংশগত ঐক্য, অর্থনৈতিক ঐক্য, মনস্তাত্ত্বিক ঐক্য, সমস্বার্থ প্রভৃতিও একটি জনগোষ্ঠীর ভেতরে 'ঐক্যের ধারণার জন্ম দেয় যা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।