উদ্দীপকে উল্লিখিত গানসমূহের মধ্যে কোন ধরনের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গানসমূহের মধ্যে দেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের নামই হলো দেশপ্রেম। দেশের মাটি, সম্পদ, পরিবেশ, ভাষা-সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও একাত্মতা প্রকাশ করাই দেশপ্রেমের অংশ। বর্তমান আধুনিক বিশ্বের রাষ্ট্রের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা নির্ভর করে জাতির দেশপ্রেমের ওপর। বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এক্ষেত্রে তাদের প্রেরণা, যুগিয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার করা গানসমূহ।উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি;" "স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ" ও "আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।” এ গানগুলো প্রচারের ফলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করতে সমর্থ হয়, যা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেয়।সুতরাং বলা যায়, উপরোল্লিখিত গানসমূহের মাধ্যমে বাংলাদেশের মানুষের দেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গানসমূহের মধ্যে কোন ধরনের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর