শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যে সমন্বয় ঘটিয়েছিল? মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি স্বধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার সমন্বয় ঘটিয়েছিল।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই বেতার কেন্দ্র ছিল জনগণ ও মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রতিরোধের অন্যতম প্রচার মাধ্যম। কিছু দেশাত্মবোধক গান ছিল। এ প্রচারের অন্যতম শক্তিশালী অস্ত্র। “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"; "স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ" ও "আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।" এমন, গান শুধু আবেগের জোগান, দেয়নি বরং জাতির স্বাধীনসত্তা প্রতিষ্ঠার রাজনৈতিক প্রত্যাশাকে শব্দ ও সুরে রূপ দিয়েছে। একই সাথে এসব গানে গ্রামীণ মানুষের দুঃখ-দুর্দশা, অর্থনৈতিক বঞ্চনা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। গানগুলো ছিল দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামের এক আবেগী আহ্বান, যা লক্ষ লক্ষ মানুষের অন্তরে সাহস ও আশা জুগিয়েছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ গানগুলো কেবল বিনোদন বা মনোবল বৃদ্ধির উপকরণ ছিল না- বরং বাঙালির রাজনৈতিক চেতনা জাগানো, অর্থনৈতিক সাম্য ও মুক্তির স্বপ্ন দেখানো এবং বাঙালির আবেগগত ঐক্যগড়ার অনন্য মাধ্যম।তাই আমি' মনে করি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটিয়েছিল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ জ…

উদ্দীপক

“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি; স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ;ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।" এ ধরনের জনপ্রিয় গানসমূহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারের ফলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করে দেশকে শত্রুমুক্ত করতে সমর্থ হয়। তারই প্রেক্ষাপটে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ স্থান করে নেয়।

Barisal · 2025

উত্তর

জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।

উত্তর

'জাতীয়তা' একটি মানসিক ধারণা। এটি জাতীয়তাবোধ সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। সেজন্য অনেক সময় দেখা যায়, বিভিন্ন বিষয়ে মিল থাকা সত্ত্বেও জাতীয়তার সৃষ্টি হয় না। আবার শুধু মনের। ঐক্যের কারণে জাতীয়তার সৃষ্টি হয়। তাই অধ্যাপক স্পেঙ্গলার বলেছেন, "The element of nationalism is neither biological nor linguistic unity but a spiritual unity".

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গানসমূহের মধ্যে দেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের নামই হলো দেশপ্রেম। দেশের মাটি, সম্পদ, পরিবেশ, ভাষা-সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও একাত্মতা প্রকাশ করাই দেশপ্রেমের অংশ। বর্তমান আধুনিক বিশ্বের রাষ্ট্রের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা নির্ভর করে জাতির দেশপ্রেমের ওপর। বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এক্ষেত্রে তাদের প্রেরণা, যুগিয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার করা গানসমূহ।উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি;" "স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ" ও "আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।” এ গানগুলো প্রচারের ফলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করতে সমর্থ হয়, যা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেয়।সুতরাং বলা যায়, উপরোল্লিখিত গানসমূহের মাধ্যমে বাংলাদেশের মানুষের দেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি স্বধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার সমন্বয় ঘটিয়েছিল।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই বেতার কেন্দ্র ছিল জনগণ ও মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রতিরোধের অন্যতম প্রচার মাধ্যম। কিছু দেশাত্মবোধক গান ছিল। এ প্রচারের অন্যতম শক্তিশালী অস্ত্র। “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"; "স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ" ও "আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।" এমন, গান শুধু আবেগের জোগান, দেয়নি বরং জাতির স্বাধীনসত্তা প্রতিষ্ঠার রাজনৈতিক প্রত্যাশাকে শব্দ ও সুরে রূপ দিয়েছে। একই সাথে এসব গানে গ্রামীণ মানুষের দুঃখ-দুর্দশা, অর্থনৈতিক বঞ্চনা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। গানগুলো ছিল দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামের এক আবেগী আহ্বান, যা লক্ষ লক্ষ মানুষের অন্তরে সাহস ও আশা জুগিয়েছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ গানগুলো কেবল বিনোদন বা মনোবল বৃদ্ধির উপকরণ ছিল না- বরং বাঙালির রাজনৈতিক চেতনা জাগানো, অর্থনৈতিক সাম্য ও মুক্তির স্বপ্ন দেখানো এবং বাঙালির আবেগগত ঐক্যগড়ার অনন্য মাধ্যম।তাই আমি' মনে করি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটিয়েছিল।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।