উদ্দীপকের 'ক' কলামে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' কলামে আমার পঠিত দেশপ্রেম ধারণা প্রতিফলিত হয়েছে।নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আরেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম,। তাই দেশের মাটি ও মানুষকে - একাত্ম করে ভাবার অনুভূতিই, দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি সম্পর্কে, যে-ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা।উদ্দীপকের 'ক' কলামে; প্রদত্ত তথ্যগুলো হলো নিজ দেশের প্রতি অনুরাগ, মমত্ববোধ, যা দেশপ্রেমকে নির্দেশ করে। কেননা দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়। দেশপ্রেম নাগরিকের একটি পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছু দেশপ্রেমের অংশ। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' কলামে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর