শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিন জনগোষ্ঠী জাতীয়তার কোন উপাদান দ্বারা প্রভাবিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিনের জনগোষ্ঠীর 'ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য' নামক জাতীয়তার উপাদান দ্বারা প্রভাবিত হচ্ছে।ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতি গঠন করতে হলে একটি জনসমষ্টিকে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হয়। জাতীয়তার অন্যান্য বৈশিষ্ট্য বিদ্যমান থাকা সত্ত্বেও মারমা জনগোষ্ঠী জাতি হিসেবে বিবেচিত হয় না।আবার জাতীয়তার অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধর্মীয় ঐক্য।জাতীয় ধারণার সৃষ্টি ও জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে। ধর্মীয় জাতীয়তাবোধের ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। তাই জাতি রাষ্ট্র গঠনে ও জাতীয়তাবোধ সৃষ্টিতে ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে ফিলিস্তিন একটি মুসলিম জনপদ। তারা জাতীয়তার একটি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রামরত।সুতরাং বলা যায়, ফিলিস্তিনের জনগণ জাতীয়তার ভৌগোলিক ও ধর্মীয় ঐক্যর দ্বারা প্রভাবিত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিন জনগোষ্ঠী জাতীয়তার কোন উপাদান দ্বারা প্র…

উদ্দীপক

ফিলিস্তিন একটি মুসলিম জনপদ। তারা জাতীয়তার একটি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রামরত। অন্যদিকে, 'ক' অঞ্চলের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সংস্কৃতি ধারণ করে। তারাও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য সংগ্রামরত। আবার 'খ' অঞ্চল একই রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করে এবং এই সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

Barisal · 2025

উত্তর

জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি, যার সদস্যরা ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাধারা এবং ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে থাকে।

উত্তর

জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা বিকশিত হয় তখন জাতির উদ্ভব ঘটে। একই জাতীয়তার জনসমাজ তখনই জাতিতে পরিণত হয় যখন তারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। পরাধীনতার যন্ত্রণায় মানুষ সংগঠিত হয়। অতঃপর জাতীয়তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। এ জাতীয় চেতনা যখন সর্বোচ্চ সীমায় পৌছে তখন মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও কুণ্ঠিত হয় না। এভাবেই জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ পরাধীন জাতিগোষ্ঠীগুলো চরম আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতিতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিনের জনগোষ্ঠীর 'ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য' নামক জাতীয়তার উপাদান দ্বারা প্রভাবিত হচ্ছে।ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতি গঠন করতে হলে একটি জনসমষ্টিকে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হয়। জাতীয়তার অন্যান্য বৈশিষ্ট্য বিদ্যমান থাকা সত্ত্বেও মারমা জনগোষ্ঠী জাতি হিসেবে বিবেচিত হয় না।আবার জাতীয়তার অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধর্মীয় ঐক্য।জাতীয় ধারণার সৃষ্টি ও জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে। ধর্মীয় জাতীয়তাবোধের ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। তাই জাতি রাষ্ট্র গঠনে ও জাতীয়তাবোধ সৃষ্টিতে ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে ফিলিস্তিন একটি মুসলিম জনপদ। তারা জাতীয়তার একটি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রামরত।সুতরাং বলা যায়, ফিলিস্তিনের জনগণ জাতীয়তার ভৌগোলিক ও ধর্মীয় ঐক্যর দ্বারা প্রভাবিত।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' অঞ্চলের জনগণ একই উপাদান দ্বারা প্রভাবিত হয়ে নয় বরং জাতীয়তার ভিন্ন ভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় বলে আমি মনে করি।উদ্দীপকে 'ক' অঞ্চলের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সংস্কৃতি ধারণ করে। তারা তাদের এই ভাষা ও সংস্কৃতিগত ঐক্য ব্যবহার করে স্বাধীন হতে চায়, যা জাতীয়তার 'ভাষা ও সংস্কৃতির ঐক্য'র বিষয়কে ইঙ্গিত করে। অন্যদিকে, 'খ' অঞ্চলের জনগণ একই রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে। তারা এই সম্পর্কের ভিত্তিতে স্বাধীন হতে চায়, যা জাতীয়তার বংশগত ঐক্যর বিষয়টি নির্দেশ করে।জাতীয়তার গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা ও সাংস্কৃতিক ঐক্য। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে ভাবের বিনিময় হয়। এই ভাবের বিনিময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক। আবার বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। বংশগত ঐক্য তথা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলে, যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুত জাতীয়তার অন্যান্য উপাদানের সাথে ভাষা ও সাংস্কৃতিক ঐক্য ও বংশগত ঐক্য একই সূত্রে কাজ করে।তাই আমরা বলতে পারি, 'ক' এবং 'খ' অঞ্চলের জনগণ জাতীয়তার একই উপাদান নয় বরং ভিন্ন দুটি অর্থাৎ "ভাষা ও সাংস্কৃতিক ঐক্য ও বংশগত ঐক্যর” নামক উপাদান দ্বারা প্রভাবিত হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।