জনাব 'ক'-এর কর্মকাণ্ডে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' এর কর্মকাণ্ডে দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে।নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, 'স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তাই দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের একধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা.।বর্তমানে দেশে প্রচলিত আইনকানুন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা ইত্যাদি দেশপ্রেমের অন্তর্ভুক্ত বিষয় বলে বিবেচিত হয়।উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ক' একজন সচেতন মানুষ। তিনি বিদেশি পণ্য ব্যবহার করেন না। তিনি সবসময় দেশের মঙ্গল কামনা করেন। দেশের উন্নয়ন ও দেশরক্ষার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। দেশের ক্ষতি হয় এমন কাজ তিনি করেন না। নিজের মাতৃভূমি নিয়ে তিনি গর্বিত। তিনি মাতৃভূমিকে ভালবাসতে অন্যদের উৎসাহ দেন। তার এরূপ কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ পেয়েছে তা সহজেই অনুমান করা যায়। কারণ দেশকে গভীরভাবে ভালোবাসা এবং দেশের কল্যাণে আত্মদান করার মনোবাসনা গভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব 'ক'-এর কর্মকাণ্ডে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর