উদ্দীপকে বর্ণিত উপাদানটি ছাড়া জাতীয়তার অন্যান্য উপাদানগুলোর মধ্যে যেকোনো চারটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জাতি গঠনে 'ভাষা' নামক উপাদানটি আলোচিত হয়েছে। এছাড়াও জাতি গঠনে আরও অনেক উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে বর্ণিত উপাদান ছাড়া জাতি গঠনে আরও যেসব উল্লেখযোগ্য উপাদান রয়েছে সেগুলো বর্ণনা করা হলো- ভৌগোলিক ঐক্য: জাতি গঠনের ক্ষেত্রে ভৌগোলিক উপাদান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কেননা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারীরা খুব সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে। বংশগত ঐক্য: জাতি গঠনের একটি অন্যতম উপাদান হলো বংশগত ঐক্য। যদি একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশগত বলে নিজেদের মনে করে তবে তাদের মধ্যে এক প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয়, যা তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। ধর্মীয় ঐক্য: ধর্মীয় ঐক্য জাতি গঠনের উপাদান হলেও তা আবশ্যক নয়। কেননা ধর্মীয় ঐক্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের এক করে একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারেনি। তবে ধর্মীয় ঐক্য জাতি গঠনের উপাদান হিসেবে ইসরাইল রাষ্ট্রে ভূমিকা রাখছে। ইতিহাস ও ঐতিহ্য: ইতিহাস ও ঐতিহ্যও জাতি গঠনের অন্যতম উপাদান হিসেবে পরিচিত। কেননা কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী জনসাধারণের মধ্যে তাদের ইতিহাস ঐতিহ্য এক ঐক্যবোধ সৃষ্টি করে দেয়, যা জাতি গঠনের জন্য সহায়ক উপাদান হিসেবে কাজ করে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে বর্ণিত উপাদান ছাড়াও জাতি গঠনে উপরিউক্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত উপাদানটি ছাড়া জাতীয়তার অন্যান্য উপাদানগুলোর মধ্যে য…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর