উদ্দীপকে কোন অনুভূতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দেশপ্রেম নামক অনুভূতির প্রতিফলন ঘটেছে।নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম,। তাই দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই, দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের একধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি, সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা।উদ্দীপকের ফ্লাইট ল্যাফটেনেন্ট জাওয়াদ একটি প্রশিক্ষণ বিমান নিয়ে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে। জনবহুল এলাকায় এসে বিমানটিতে আগুন ধরে যায়। তিনি নিজের জীবন বাজী রেখে বিমানটিকে কর্ণফুলী নদীর মোহনায় নিয়ে আসলে তা বিধ্বস্ত হয়। তার আত্মত্যাগে রক্ষা পায় অনেক মানুষের জীবন এবং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। ফ্লাইট ল্যাফটেনেন্ট জাওয়াদ এর এরূপ দেশের মানুষের ও সম্পদের প্রতি যে গভীর অনুভূতি তা দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন অনুভূতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর