শেয়ারFacebookWhatsApp

রফিকুল ইসলামের আচরণে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: রফিকুল ইসলামের আচরণে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে । দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছাকে দেশপ্রেম বলা হয়। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা সব কিছুই দেশপ্রেমের অংশ। দেশপ্রেম মানুষকে দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জাগিয়ে তোলে। অই ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যেকোনো সংকটে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে দেশপ্রেম জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। মা, মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে দেশপ্রেমের মধ্য দিয়ে। উদ্দীপকের রফিকুল ইসলাম তার দেশকে নিয়ে খুবই গর্ববোধ করেন । তিনি সবসময় স্বদেশী পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরকেও তা করার জন্য উৎসাহিত করেন। তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন। অর্থাৎ জনাব রফিকুল ইসলাম তার দেশের প্রতি মায়া-মমতা অনুভব করেন । তাই তার আচরণে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রফিকুল ইসলামের আচরণে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

রফিকুল ইসলাম তার দেশকে নিয়ে খুবই গর্ববোধ করেন। তিনি সবসময় স্বদেশি পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহিত করেন। তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন একটি জনসমষ্টি যারা হয় স্বাধীন বা স্বাধীনতাকামী।

উত্তর

জাতীয়তা একটি মানসিক ধারণা ও চেতনা যা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ হতে পৃথক করে তোলে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের বন্ধন দ্বারা ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবোধ তাদেরকে অন্য জনসমষ্টি হতে পৃথক ভাবতে শেখায়।

উত্তর

রফিকুল ইসলামের আচরণে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে । দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছাকে দেশপ্রেম বলা হয়। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা সব কিছুই দেশপ্রেমের অংশ। দেশপ্রেম মানুষকে দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জাগিয়ে তোলে। অই ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যেকোনো সংকটে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে দেশপ্রেম জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। মা, মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে দেশপ্রেমের মধ্য দিয়ে। উদ্দীপকের রফিকুল ইসলাম তার দেশকে নিয়ে খুবই গর্ববোধ করেন । তিনি সবসময় স্বদেশী পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরকেও তা করার জন্য উৎসাহিত করেন। তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন। অর্থাৎ জনাব রফিকুল ইসলাম তার দেশের প্রতি মায়া-মমতা অনুভব করেন । তাই তার আচরণে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ দেশপ্রেমের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল— উক্তিটি সঠিক। মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশ, ভাষা ও সংস্কৃতি, আর দেশবাসীর প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা বোধ করা ইত্যাদি দেশপ্রেমের অংশ। দেশপ্রেম জাতীয় উন্নতিকে ত্বরান্বিত। চলমান গণতান্ত্রিক বিশ্বে একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও শান্তি- শৃঙ্খলা অনেকাংশে নির্ভর করে জাতির দেশপ্রেমের ওপর। নাগরিক এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয়, তবেই দেশের উন্নয়ন হবে। দেশপ্রেমের ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে ওঠে পৃথিবীতে যে দেশগুলো উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তাদের উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করেছে দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক কখনও কর ফাঁকি দেবে না, দুর্নীতির আশ্রয় গ্রহণ করবে না বা জাতীয় সম্পদ বিনষ্ট করবে না । ফলে জাতীয় উন্নয়ন তরান্বিত হবে। পরিশেষে বলা যায়, দেশপ্রেম হলো একটি মানসিক ও বিমূর্ত ধারণা । দেশপ্রেম জাতি, জাতীয়তা ও রাষ্ট্র গঠন এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র হিসেবে কাজ করে । তাই দেশপ্রেমের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।