উদ্দীপকে বর্ণিত বিষয়ের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ দেশপ্রেমের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল— উক্তিটি সঠিক। মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশ, ভাষা ও সংস্কৃতি, আর দেশবাসীর প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা বোধ করা ইত্যাদি দেশপ্রেমের অংশ। দেশপ্রেম জাতীয় উন্নতিকে ত্বরান্বিত। চলমান গণতান্ত্রিক বিশ্বে একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও শান্তি- শৃঙ্খলা অনেকাংশে নির্ভর করে জাতির দেশপ্রেমের ওপর। নাগরিক এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয়, তবেই দেশের উন্নয়ন হবে। দেশপ্রেমের ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে ওঠে পৃথিবীতে যে দেশগুলো উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তাদের উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করেছে দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক কখনও কর ফাঁকি দেবে না, দুর্নীতির আশ্রয় গ্রহণ করবে না বা জাতীয় সম্পদ বিনষ্ট করবে না । ফলে জাতীয় উন্নয়ন তরান্বিত হবে। পরিশেষে বলা যায়, দেশপ্রেম হলো একটি মানসিক ও বিমূর্ত ধারণা । দেশপ্রেম জাতি, জাতীয়তা ও রাষ্ট্র গঠন এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র হিসেবে কাজ করে । তাই দেশপ্রেমের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল- বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর