উদ্দীপকে বর্ণিত জাতি ও জাতীয়তা গঠনের উপাদান ছাড়া তোমার পাঠ্যপুস্তকে আর কী কী উপাদান রয়েছে? উপাদানগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত উপাদান অর্থাৎ ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদান ছাড়াও জাতি ও জাতীয়তা গঠনের আরও অনেক উপাদান রয়েছে । যেসব উপাদান কোনো জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোই জাতি ও জাতীয়তার উপাদান। জাতীয়তা ও জাতি গঠনের উল্লেখযোগ্য উপাদান হলো ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য। একই ভাষার মাধ্যমে একটি জনসমাজের মধ্যে একাত্মবোধ গড়ে উঠে। এটি ছাড়াও জাতি ও জাতীয়তার আরও যেসব উপাদান রয়েছে তা নিম্নরূপ- জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য। একই ভৌগোলিক সীমানায় বসবাসের কারণে ভাবের আদান-প্রদানের মাধ্যমে জনসমষ্টির মধ্যে ঐক্যবোধের জন্ম হয়। বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। বংশগত ঐক্য বা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্যভাব গড়ে তোলে। জাতীয়তার অপর একটি উল্লেখযোগ্য উপাদান হলো ধর্মীয় ঐক্য। একই ধর্মের অনুসারীদের মধ্যে বিশ্বাস ও ধর্মীয় বিধিবিধান পালনের মাধ্যমে ঐক্যবোধ জাগ্রত হয়। T ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্যও জাতীয়তার উপাদান। অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য জনগণকে ঘনিষ্ঠ ঐক্যসূত্রে আবদ্ধ করে জাতীয়তা গঠনে ভূমিকা পালন করে। এছাড়াও কোনো জনসমাজের মধ্যে একই ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভাবগত মেলবন্ধন তাদের মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জাতি ও জাতীয়তা গঠনের জন্য যে সবগুলো উপাদানের উপস্থিতি থাকতেই হবে এমন নয়। তবে ভাবগত ঐক্য একান্ত আবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জাতি ও জাতীয়তা গঠনের উপাদান ছাড়া তোমার পাঠ্যপুস্ত…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর